ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

রাষ্ট্রীয় মর্যাদা নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী ফিজার

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান ফিজার এর জানাযা অনুষ্ঠিত। রাষ্ট্রীয় মর্যাদা নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন।  ছবি : ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি। 

অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন উত্তরজনপদের বর্ষীয়ান রাজনীতিবিদ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের টানা ৮ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার।

গত রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি কয়েক মাস থেকে দুরারোগ্য ব্যাধি থায়রয়েড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতীনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে সেখানে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  এর পূর্বে প্রথম জানাজা নামাজ তার নির্বাচনী এলাকা পার্বতীপুরে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বর্ষীয়ান এই নেতাকে একপলক দেখতে অগণিত মানুষের ঢল নামে। এসময় এই নেতার মরদেহে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, সহকারী কমিশনর (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এক দল পুলিশ সদস্য।

পরে জেলা আওয়ামী লীগসহ ১৩ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বামদলসহ সকল রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ফুলবাড়ী প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনসহ ব্যক্তিপর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান অগণিত মানুষ।

এসময় দিনাজপুর জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, মরহুম এই নেতার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ অর্ধশত বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বক্তব্য রাখেন।

সেখানে সাড়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জাননানের শেষে মরদেহ নেয়া হয় তার নিজ গ্রাম উপজেলার এলুয়ারি ইউনিয়নের জামগ্রামে। সেখানে বাদ যোহর তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারকে।

রাজনীতির কিংবদন্তি মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের জামগ্রামে জন্মগ্রহণ করেন।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ৮ম বার একটানা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এই নেতা।আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের মতো দিনাজপুর-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হনঅ। পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪  সালেও তিনি একই আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।পরবর্তীতে ২০১৯ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০২৪ সাল থেকে আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি দীর্ঘ ৪০ বছর ধরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে শুধু দিনাজপুর জেলাতেই নয়, উত্তর জনপদের দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে সদাদৃত ছিলেন।তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এই নেতার বর্ণাঢ্য রাজনীতি জীবনের অবসান ঘটলো।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের