ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

ফুলবাড়ীতে কেন্দ্রীয় কালী মন্দির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন সেনাবাহিনী

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

ছবি : অমর চাঁদ গুপ্তা অপু

দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন পালন করতে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনী সদস্যরা।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর সেনানিবাসের কর্নেল মুহাম্মদ সুলতান মাহমুদ শ্যামলের নেতৃত্ব সেনা বাহিনীর একদল সদস্য ফুলবাড়ী উপজেলা কেন্দ্রিয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে আসেন।

এসময় সেনা বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আবু তারেক মোহাম্মদ  রাশেদ এসপিপি, এ এফ ডব্লিউ সি, পিএসসি, মেজর মো. আসিফ হাসান খানসহ সেনাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির দুর্গাপূজা মন্ডপ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা কেন্দ্রিয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচারনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সেনানিবাসের কর্নেল মুহাম্মদ সুলতান মাহমুদ শ্যামল ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লে. কর্নেল আবু তারেক মোহাম্মদ রাশেদ এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি ও মেজর মোঃ আসিফ হাসান খান।

এ সময় মন্দির কমিটির  পক্ষে থেকে আগত সেনাবাহিনীর সম্মানিত সদস্যদের স্বাগত ও শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা কেন্দ্রিয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচারনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক জয় রাম প্রসাদ, সহ-সম্পাদক নবকিশোর সরকার, কোষাধ্যক্ষ সঞ্জয় প্রসাদ গুপ্ত, আলোক সজ্জ্বা সম্পাদক সঞ্জয় গুপ্ত, প্রশাসনিক সম্পাদক প্লাবন শুভ, জ্যেষ্ঠ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত, রনি গুপ্ত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মুহাম্মদ সুলতান মাহমুদ শ্যামল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।এ দেশে সকল ধর্মের মানুষ তাদের নাগরিক অধিকার, ধর্ম পালনের অধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।

সেই কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করছেন। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। প্রত্যেকটি মন্ডপে অত্যন্ত আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।

এজন্য সকল ধর্ম, বর্ণ এর মানুষকে ধন্যবাদ জানান।
এ সময় আগত সনাতন ধর্মালম্বী নর-নারী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত