ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি ।।
আপডেটঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:৫৫ পূর্বাহ্ণ

ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর থেকে উক্ত আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে মুক্তবাংলায় এসে শেষ হয়।

শিক্ষার্থীরা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার গেজেট প্রকাশে আনন্দ এবং ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি জানান। মিছিল পরবর্তী সভায় আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন একই অনুষদের জাহিদুল ইসলাম, সিএসই অনুষদের বায়জিদ এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদে মোঃ ফরিদুল ইসলাম।

নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের মোঃ ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত আনন্দের অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার গেজেট প্রকাশ করেছে। আমরা বলতে চাই শুধু গেজেট প্রকাশ করলেই চলবে না তাদের কে তাদের কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় আনতে হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘ছাত্রলীগকে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর তাদের নির্যাতনের জন্য সুষ্ঠু তদন্ত এবং বিচারের আওতায় আনতে হবে, না হলে তারা সুযোগ পেলে আনসার হিসেবে, রিকসাওয়ালা হিসেবে ফিরে আসবে। সম্প্রতি তারা অবশেষে ফেল্টুস হয়ে ফিরে এসেছে। সাধারণ শিক্ষার্থীদেরকে সর্বদা সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা তৎকালীন প্রশাসনিক দায়িত্বে থেকে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের