ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উদযাপন : নতুন-পুরাতনে মহামিলন

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার (৮-ফেব্রুয়ারী) নেচে গেয়ে রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

কলেজের নবীন ও প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে চোখে পড়ার মতো ছিল রজতজয়ন্তী উপলক্ষে পৌরশহরে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি। মাথায় হলুদ ক্যাপ, হাতে সাদা ব্যাগ আর ব্যান্ডপাটি বাজনার সুরের মূর্ছনায় নতুন পুরাতন ছাত্রীরা মিলন মেলায় সমবেত হয় শত সহস্র শিক্ষার্থী।

রজতজয়ন্তী উপলক্ষে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খুরশিদ আলম মতি’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতেলর অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, সমাজসেবী সুদর্শন পালিত, সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন অর্ধশত নবীন ও প্রাক্তণ শিক্ষার্থীসহ অভিভাবক।

শেষে রজত দেশের বর্ণাঢ্য শিল্পিদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঙ্গিত পরিবেশন করেন, চ্যানেল আই সেরা কন্ঠের কণ্ঠশিল্পী লুইপা, প্লে ব্যাক সিঙ্গার মোমেন  বিশ্বাস, ক্ষুদে গানরাজ স্মরণ, এছাড়াও অনুষ্ঠানের ফাকে কলেজ সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি পর্দশন করা হয়। সেই সাথে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ক্যাম্পাস নানা বিষয় নিয়ে বিচিত্র ধরনের অনুষ্ঠানাদির প্রামাণ্যচিত্র।

এদিকে রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয় বর্ণাঢ্য ম্যাগাজিন ‘স্পন্দন’। ১৮৪ পৃষ্ঠার এই ম্যাগাজিনে আছে সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ স্মৃতিচারণ, বরেণ্য ব্যক্তিদের বাণী, স্থানীয় বিজ্ঞাপন, কলেজ শিক্ষক এবং স্টাফ পরিচিতি, স্মৃতি হাতড়ানো ছবি, সাথে নবীন প্রবীণ ছাত্রীদের পরিচয় এবং পরিচিতি।

এদিকে রজতজয়ন্তী উপলক্ষে নয়নাভিরাম সাজে সেজেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস। রংবেরঙের ফুলের বাহার, টাইলস বসানো দৃষ্টিনন্দন পান্থপথ, এই পথকে আরো সুরক্ষিত করেছে সোন্দর‌্যমন্ডিত বিভিন্ন রঙের ছোট্ট প্রাচীর, কলেজের প্রবেশদ্বার দিয়ে সোজা প্রবেশ করতেই একুরিয়ামে রংবেরঙের মাছ, পশ্চিমে পুকুরের উপর আর্টিফিশিয়াল দৃষ্টিনন্দন সেতু, পাশেই এক্সক্লুসিভ মন মাতানো মঞ্চ, এর সামনে বিশাল প্যান্ডেল, কলেজ ভবনের সারা শরীরজুড়ে দেখা যাচ্ছে চিত্ত হরণ করা নতুনত্বের ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলেই চোখে পড়ে মনোমুগ্ধকর আলোকসজ্জা। নবীন-প্রবীণ  শিক্ষার্থী,  দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠেছে কলেজের ক্যাম্পাস।

কলেজ অধ্যক্ষ মো. খুরশিদ আলম বলেন, ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজটি ২৫ বছর পার হলেও বৈশ্বিক করোনার কারণে সে সময় রজত জয়ন্তী অনুষ্ঠান করা যায়নি বলে ৩০ বছরে এসে করতে হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ মোছা. রহিদা বেগম বলেন, কলেজ জীবনের স্মৃতি বিজড়িত রজতজয়ন্তী অনুষ্ঠানটি অনেকের জন্য উপভোগ্য হয়ে উঠেছে। নবীন প্রবীণের মহামিলন মেলায় মেতেছে সকলে। উৎসবের আমেজ ছড়িয়ে গেছে সারা ক্যাম্পাস জুড়ে।

রজতজয়ন্তীর উৎসব সম্পর্কে সহকারী অধ্যাপক যথাক্রমে এসএম আব্দুল্লাহ আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সহকারী অধ্যাপক আবু হেনা মো. খাইরুল আনাম ও প্রদর্শক মোস্তাক আহম্মদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের রজত জয়ন্তী অনুষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ধরনের ভূমিকা পালন করে। সবার সাথে সবার আত্মিক সম্পর্ক গঠনে অগ্রণী ভূমিকা রাখছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের