দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও ডেইলি সান পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক স্বর্ন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে। আজ
রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ যোহর ঢাকার কল্যানপুর শহীদ মিনার মাঠে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সাংবাদিক দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) এর সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, বালুয়াডাঙ্গা শ্রমিক কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজিজুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আব্দুল আজিম, নতুন প্রজন্ম সাহিত্য সংসদের সম্পাদক মো. মামুনুর রহমান জুয়েল প্রমুখ।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, একছেলে শাহারিয়ার হোসেন সেতু, একমেয়ে ফাতেমা ইয়াসমিন ঐশী, দুইভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সাংবাদিক দেলোয়ার হোসেন এর স্থায়ী নিবাস ঢাকা কল্যাণপুর গার্লস স্কুল রোড এলাকায়। বিবাহসূত্রে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার শশুর বাড়ি।
মন্তব্য