ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নাশকতা, চুরি, মাদক কারবারি ও আদালতের পরোয়ানাভুক্ত আসামীসহ পৃথক অপরাধে গত ২৪ ঘন্টায় (২৭-ফেব্রুয়ারী) ১১জনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম খান জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের সকল সদস্য কাজ করছেন। কোন অবস্থায় কোন চক্র যেন আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে সেই আমরা কাজ করে যাচ্ছি। গত ২৪ ঘন্টায় কোতোয়ালী পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ১১ জন অপরাধীকে গ্রেপ্তার আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
পৃথক অভিযানে, এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মো. স্বপন (৪৫), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-মাসকান্দা, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন মাসকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মাকসুমুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অপরহন মামলার আসামী মো. আল রিয়াদ (২২), পিতা- মো. কামরুল ইসলাম, সাং- ধলামূল গাঁও, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা’কে অত্র থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১/ মো. পারভেজে মোশাররফ ওরফে পিয়াল (১৯), পিতা- শিমুল রহমান, সাং- ২৭/৩, কলেজ রোড, নতুন পল্লী, ২/ দেওয়ান নাহিয়ান (২০), পিতা- মাসুদুর রহমান, সাং- ২১/২ কাচিঝুলি, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন টাউনহল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীদের নিকট থেকে ১ (এক) বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এসআই মো. মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ আনায়ারুল কাদির (৪৫), (৩২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক), পিতা-মৃত হাজী করিম মন্ডল, সাং- চর কালিবাড়ী, ২/ মো. শামীম রাজ্জাক (হিমেল) (৩৮), শ্রম বিষয়ক সম্পাদক, ১৭নং ওয়ার্ড বাঘমারা, বর্তমানে যুবলীগের সদস্য, পিতা মৃতঃ আঃ রাজ্জাক চান মিয়া, সাং-৪২/এ বাঘমারা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী হাফিজ খান সাগর (২৭), (সাবেক ২০নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক), পিতা- মো. শহিদুল্লাহ খান, সাং- কেওয়াটখালী, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন চক ছত্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন ।
এছাড়াও এসআই সজীব কোচ, এসআই গোলাম রব্বানী, এএসআই মাহমুদুল হাসান জামান এবং এএসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪টি গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন। পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ মো. সাদ্দাম হোসেন, পিতা- মো. লিয়াকত আলী, সাং- চর কালিবাড়ী (চর ঈশ্বরদিয়া), থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ । ২/ মাহমুদ হাফেজ, পিতা-মৃত চানু ফরাজী, সাং- গোপাল নগর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ, বাংলাদেশ। ৩/ মাহামুদুল হক ওরফে মাহামুদুল হাসান, পিতা- আলহাজ মোফাজ্জল, গ্রাম- গোপালনগর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৪/ তুষার, পিতা-মো. বাচ্চু মিয়া, সাং- আর. কে. মিশন রোড (৩৬,বাড়ী কলোনী), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
মন্তব্য