ঢাকা , শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

হাড় কাঁপানো ঠান্ডায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণে সাংসদ শামীম

হাড় কাঁপানো ঠান্ডায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণে সাংসদ শামীম

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক
আপডেটঃ সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৯:৪০ অপরাহ্ণ

ফের হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। দ্বিতীয় দফায় গত এক সপ্তাহ ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিমেল হাওয়া, ঘন কুঁয়াশা সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার গতিকে থামিয়ে দিয়েছে। বিশেষ করে উপজেলার ছিন্নমুল অসহায় পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। সেই অসহায় ছিন্নমুল পরিবারদের পাশে দাড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শনিবার উপজেলার ধোপাডাঙ্গা ও শান্তিরাম ইউনিয়নের একাধিক স্থানে কমপক্ষে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাংসদ শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম মাহাবুব আলম শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাওছার আজম হান্নু, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান পলাশ, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি, অটোশ্রমিক পাটির সভাপতি রিপন মিয়াসহ উপজেলা, ইউনিয়ন জাতীয় পাটি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।

সাংসদ শামীম জানান, ব্যক্তিগত অর্থায়নে তিনি অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। তিনি পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় কমপক্ষে ৫০ হাজার শীতবস্ত্র বিতরণ করবেন। ইতিমধ্যে তিনি অটোশ্রমিক এবং উপজেলার বিভিন্ন এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছেন। এই প্রাকৃতিক দূর্যোগে অসহায়দের পাশে সকলকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

প্রাইম আইটি ওয়ার্ল্ড

Prime IT World is a full-service Web Development Company in Bangladesh. We believe in understanding the client requirements and providing them with the ...

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা