ময়মনসিংহ নগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে গত ঘন্টায় ৭ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মো.শফিকুল ইসলাম খান এর নির্দেশে পৃথক অভিযানে এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মো. পারভেজ (২৮), পিতা- মো.কামরুল ইসলাম, সাং- খাগডহর ঘুন্টির মোড় ০১ নং ওয়ার্ড, ২/ আরিফ মিয়া (১৯), পিতা- মো.সবুজ মিয়া, সাং-গোয়ালপাড়া, থানা- ঈশ্বরগঞ্জ, এপি/সাং-চুরখাই বাদুর আলী বাড়ী, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মো. খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী উজ্জল মিয়া (৩৫), পিতা: মৃত- আব্দুল খালেক, সাং- গোহাইলকান্দি, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. মিজানুর রহমান @ তারেক (২৫)(ছাত্রলীগের সমর্থক), পিতা- আঃ সোবহান, সাং- কলেজ রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. জুম্মান মিয়া (৩০), পিতা-মোঃ কদম আলী, সাং- কৃষ্টপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এএসআই ওমর ফারুক, এএসআই সোলায়মান কবির নয়ন এবং এএসআই রাসেল ইয়ার খান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন।আদালতের পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ মো. সোহাগ মিয়া, পিতা- মো. মালেক মিয়া, গ্রাম- রঘুরামপুর (শম্ভুগঞ্জ), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ শাহরিয়ার আহম্মেদ মামুন , পিতা- জামাল উদ্দিন, সাং- ১২/গ, কংগ্রেস জুবলী রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ ।
গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য