শেরপুর জেলা পরিষদ’র সাবেক সদস্য ও ঝিনাইগাতী উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪-মার্চ) ভোরে উপজেলার তেতুলতলা বাজারের নিজ বাড়ী থেকে আয়েশা সিদ্দিকা রুপালিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত এই মহিলা আ’লীগ নেতা তেতুলতলা এলাকার আব্দুর রহিম পাগলার মেয়ে।
পুলিশ জানায়, শেরপুর জেলা পরিষদ’র সাবেক ও ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালি’র নামে ঝিনাইগাতী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইন-চার্জ মো. আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার ভোরে গ্রেপ্তারের পর দুপুরে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
মন্তব্য