ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের ছত্রছায়ায় থাকা ‘হিরোইঞ্চি বাবু’ এখন যুবদল নেতা!

নিজস্ব প্রতিবেদক ||
আপডেটঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে পতিত স্বৈরাচার সরকারের আমলে ছাত্রলীগের ছত্রছায়ায় থেকে সুবিধা ভোগ করা সাইদুল ইসলাম বাবু ওরফে ‘হিরোইঞ্চি বাবু’ নামে এক ব্যক্তি হঠাৎ পুরোদস্তুর যুবদল নেতা হয়ে উঠেছেন। এ নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের প্রভাবে দখলবাজি ও প্রভাব বিস্তারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানের ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতাদের সাথে বাবুর অগণিত ছবি ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, সম্প্রতি সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে যুবদলের এক কর্মীসভায় যোগ দিয়েছেন অভিযুক্ত সাইদুল ইসলাম বাবু। সেখানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ সহ মহানগর ও থানা যুবদলের নেতৃবৃন্দ। ওই সভায় বাবু বক্তব্য রাখেন এবং মহানগর নেতাদের ফুলের তোড়া উপহার দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ৩নং ওয়ার্ড যুবদলের একাধিক নেতাকর্মী এই প্রতিবেদককে জানান, বাবু বিগত দিনে ছাত্রলীগের বিভিন্ন সমাবেশে লোকবল সাপ্লাই দিত। মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সাকিব, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা শরীফুল ইসলাম শরীফ সহ ছাত্রলীগ-যুবলীগের বহু নেতাকর্মীর সাথে অন্তরঙ্গ সখ্যতা ছিল সাইদুর রহমান বাবু ওরফে ‘হিরোইঞ্চি বাবু’র।

উল্লেখ্য যে, এদের মধ্যে ছাত্রলীগ নেতা হাবিব জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী।

সিদ্ধিরগঞ্জের আলোচিত ছাত্রলীগ-যুবলীগ নেতাদের সাথে বাবু’র বেশকিছু ছবি পোস্ট করে আমিনুর রহমান নামে এক ব্যক্তি ফেসবুকে লেখেন, ‘আওয়ামী দোষরদের দিয়ে কমিটি করা হবেনা এই কথা সবার মুখে মুখে। কিন্তু বাস্তবে এই আওয়ামী দোষরকে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আসলেই প্রশ্রয় দেয় কিনা তা এবার দেখার বিষয়!’

খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল আলম ইমন এবং ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী শওকত আলী রিয়েলের শেল্টারে ৫ আগস্টের পরে যুবদল নেতা বনে গেছেন এই বাবু। তিনি এখন ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি। ইমন ও রিয়েলের মদদে বাবু এলাকায় প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি বাবুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীও হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে স্বৈরাচারের রোষানলে পরে বিএনপির নেতাকর্মীরা যখন পালিয়ে বেড়াতেন, তখনও ছাত্রলীগ নেতাদের সাথে সখ্যতার কারণে এলাকায় বহাল তবিয়তেই ছিলেন বাবু। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে বাবু চুপিসারে ছাত্রলীগ থেকে সরে গিয়ে যুবদলে যোগ দেন। আর হীনস্বার্থে তাকে যুবদলে এনেছেন মহানগর যুবদল নেতা ইমন এবং ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রিয়েল। ইমন এবং রিয়েলের সাথেও বাবুর অসংখ্য ছবি রয়েছে, যা এখন ফেসবুকে ঘুরছে। তাদের কল্যাণে রাজনৈতিক পরিচয় বদলে বাবু এখন যুবদল নেতা হিসেবে পরিচিতি পেতে শুরু করেছেন। তবে বাবুর অতীত অপকর্ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।

স্থানীয়রা বলছেন, বাবু ছাত্রলীগের নাম ভাঙিয়ে যেভাবে নানা অনিয়ম করেছেন, এখন যুবদলে যোগ দিয়ে একই কৌশলে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চাইছেন। তারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করে এবং ক্ষুদেবার্তা পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে সাইদুল ইসলাম বাবুকে কল করলে প্রথমে তিনি অস্বীকার করেন যে, তিনি বাবু না। তারপর আবারও কল করে তিনিই যে বাবু এটা জোর দিয়ে বলার পর তিনি স্বীকার করেন। তখন অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান ও অয়ন ওসমানের ঘনিষ্ট ঐসকল ছাত্রলীগ নেতারা তার বন্ধু জানিয়ে বাবু বলেন, ‘তারা আমার বন্ধু। এজন্য তাদের সাথে ছবি থাকতেই পারে।‘ এছাড়া অস্ত্রধারীদের সাথে তার ছবির বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে তিনি এড়িয়ে যান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের