শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে আসন ঈদ উপলক্ষ অসহায়, হত দরিদ্র ও ছিনমূল মানুষের মাঝে ভিজিএফর চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার ঝিনাইগাতী, হাতিবান্ধা, মালঝিকাদা, নলকুড়া, গরিপুর, কাংশা ও ধানশাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সুষ্ঠু ভাবে ১০ কজি করে ১২হাজার ৬শ ২৭ জন উপকার ভোগীদের মাঝে মোট ১২৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয় । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল সকাল থেকে সকল ইউনিয়ন পরিষদের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন । এ সময় তিনি চাল সঠিক ওজন ও প্রকৃত অসহায়দের মাঝে বিতরনের জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করেন । ৭টি ইউনিয়নর চেয়ারম্যানগণ ও ট্যাগ অফিসারদের মাধ্যমে সুষ্ঠু সুদরভাবে চাল বিতরণ করা হয়েছে বলে উপকার ভোগীরা জানিয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পরিদর্শনে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসান।
মন্তব্য