ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড় সংলগ্ন বর্নালী টাওয়ারের ১৪ তলা ছাদ থেকে গাফ দিয়ে এক নারীর আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৮-মার্চ) দুপুর ১:১৪ মিনিটে ছাদ থেকে লাফ দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
এখন পর্যন্ত মৃত দেহের পরিচয় জানতে পারেনি। এবিষয়ে কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, লাশের পরিচয় সনাক্তকরণের পিবিআই কে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার পিনের মাধ্যমে অল্প সময়ের মাঝে লাশের পরিচয় জানা যাবে।

মন্তব্য