ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়ার ইউনিয়ন আ’লীগ নেতা সিদ্দিকুর রহমান শাহিনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে সংঘবদ্ধ চক্রান্তে জড়িত থাকার কারনে সিদ্দিকুর রহমান শাহীনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নাশকতা মামলা রয়েছে।
শাহীন দীর্ঘদিন আত্মগোপনে থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার অভিযান চালিয়ে আটক করতে পারেনি। অবশেষে বুধবার (৯-এপ্রিল) রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সিদ্দিকুর রহমান শাহিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
শাহীন গ্রেপ্তার হওয়া চর নিলক্ষীয়া ইউনিয়নসহ চরাঞ্চলবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। শাহিন গংদের ভয়ংকর তৎপরতায় ঐ এলাকার সাধারন মানুষ সবসময় আতংকিত হয়ে বসবাস করতেন। এদের সন্ত্রাসী কর্মকান্ড থেকে সাংবাদিকরাও রক্ষা পায়নি বলে জানা গেছে।
মন্তব্য