ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

শেরপুরে অটো-রিক্সা চালককে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

জি এইচ হান্নান ||
আপডেটঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে ধান খেত থেকে আঃ লতিফ (৫৫) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০-এপ্রিল) রাতের কোন এক সময়ে আঃ লতিফ (৫৫) নামে ৪ সন্তানের জনক এক অটো চালককে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত অটো চালক সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের জনৈক আঃ মালেকের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আঃ লতিফ পেশায় অটো চালক। সে প্রতিদিনের মতো তার ভাড়ায় ব্যাটারী চালিত অটো রিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয় এবং সে রাতে আর বাড়ি ফিরে যায়নি। এদিকে রোববার রাতের কোন এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করতে কৌশলে তার অটোটি ভাড়া নিয়ে শেরপুর শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের একটি ধান খেতের পাশে নিয়ে গিয়ে চালক আঃ লতিফকে হত্যা করে তার অটোটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরদিন ২১ এপ্রিল সোমবার সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান খেতের পাশে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই অটো চালকের লাশ উদ্ধার করেন।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালক আঃ লতিফের একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন। পুলিশ ধারণা করছে আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেই তার অটো ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের