ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ফলোআপ

শেরপুরে নিহত ফজলুল হক পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই নৃশংস হত্যাকাণ্ড

জি এইচ হান্নান ||
আপডেটঃ রবিবার, ১১ মে, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নিভৃত পল্লী মুন্সীরচর পূর্বপাড়া গ্রামের নিহত ফজলুল হক পরিবারের দাবি বিগত বেশ কয়েক বছর পূর্বে ইউপি নির্বাচনী জেরসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরেই গত ৩ মে দিবাগত রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত ফজলুল হক (৪৫) কে নৃশংসভাবে হত্যা করে একই গ্রামের মৃত মইশ শেখের ছেলে মোঃ নজরুল ইসলামের কাঠ বাগানের একটি মেহগনি গাছে ঝুলিয়ে রাখে।

নিহত ফজলুল হক সদর উপজেলার মুন্সীরচর গ্রামের মৃত সমেস উদ্দিনের ছেলে। এঘটনায় সদর থানার পুলিশ ৪ মে একই গ্রামের জনৈক মিষ্টার আলীর স্ত্রী সাজেদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে।

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুন্সীচর গ্রামের সমেস উদ্দিনের ছেলে ফজলুল হক পেশায় একজন কৃষক হলেও সে এলাকায় মানুষের সামাজিক কর্মকাণ্ডে কাজ করতেন। ঘটনার দিন ৩ মে রাত ১০টার দিকে একই গ্রামের আব্দুস সামাদের দুই ছেলে মিষ্টার আলী ও জিন্নাহ ফজলুল হকের বশত ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর ফজলুল হক বাড়িতে ফিরে যায়নি। পরদিন ৪ মে রোববার সকালে এলাকাবাসী ওই গ্রামের নজরুল ইসলামের কাঠ বাগানের একটি মেহগনি গাছে গলায় রশি পেচানো বুলন্ত অবস্থায় ফজলুল হককে দেখতে পান এবং তার পুরুষাঙ্গ কর্তন ও তল পেটে কাটা জখমসহ শরীরের বিভিন্ন অংশে জখম। পরে পরিবারের লোকজন শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফজলুল হকের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সেই সাথে মিষ্টার আলীর স্ত্রী সাজেদা বেগমকে গ্রেফতার করা হয়। এঘটনায় ৪ মে শেরপুর সদর থানায় ফজলুল হকের ছেলে মোঃ ইমরান ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন, যার মামলা নং- ১১। এদিকে গ্রেফতারকৃত সাজেদা বেগম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবান বন্দি দিয়েছেন।
অপরদিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন এবং সেই সাথে আরো নিবিরভাবে এ হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।

এছাড়াও নিহত ফজলুল হকের পরিবারের এমনটাই দাবি যে, সাজেদা বেগমের একার পক্ষে এ হত্যাকাণ্ডের কাজ সম্ভব নয়। তারা সন্দেহ করছেন সাজেদা বেগমের স্বামী মিষ্টার আলী তার ভাই জিন্নাহসহ অপরাপর ব্যক্তিরা জড়িত রয়েছে এবং তাদের কেউ আসামী করে আইনের আওতায় এনে কঠোর বিচার চেয়েছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের