ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার চেক বিতরণ

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদ পরিবারের অনুকূলে ময়মনসিংহ জেলা পরিষদের নিজস্ব তহবিল (রাজস্ব) থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯-মে) দুপুরে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুদানের এই চেক বিতরণ করা হয়।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোহছেন উদ্দিনের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং তাদের পরিবার সঠিক সম্মান পাবেন। তিনি বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে টাকা বিতরণে যাচাই বাছাইয়ে একটু বিলম্ব হয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেক শহীদ পরিবারকে আরো ১০ লাখ টাকা সঞ্চয়পত্র করে দেয়া হবে। শহীদদের কবরস্থান পাকাকরণ হবে। শহীদদের পরিবারের বাড়ির কাছের রাস্তা শহীদের নাম নামকরণ করা হবে। শহীদ পরিবারকে পুণবাসন করা হবে। প্রত্যেক শহীদ পরিবারের জন্য  আবাসনের ব্যবস্থা করা হবে। আপনারা আমাদের অন্তরে আছেন। আপনাদের প্রতি সম্মান ও
সহানুভূতি সব সময় থাকবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, সরকারের পক্ষ থেকে জুলাই আগষ্টে নিহতদের পরিবারের সদস্যদেরকে বাসস্থান নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদদের জন্য একই মৌজায় আবাসন গড়তে চেষ্টা করা হচ্ছে। জমি না পাওয়ায় একই মৌজায় আবাসন করা সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্দোগে এই বাসস্থান নির্মাণ করে দিতে ইতিমধ্যেই ৬০ শতাংশ জমি সংগ্রহের পক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আরো ৪০ শতক জমি সংগ্রহের চেষ্টা চলছে।

চেক বিতরণ সভায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জিয়া আহমেদ সুৃমন বলেন, শহীদ পরিবারের প্রকৃত সদস্য, বাবা, মা, স্ত্রী কিংবা সন্তান যেন সরকারের এই অনুদান পায় এবং এই অনুদান প্রদানে যেন কোন ঝামেলা না হয় সেই লক্ষে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

এছাড়াও চেক বিতরণ সভায়, শহীদ শেখ শাহরিয়ারের পিতা আব্দুল মতিন, শহীদ পরিবারের সদস্য আরিফ সরকার, শহীদ পরিবারের সদস্য শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন, আল আমিন বক্তব্য রাখেন।

সভায় শহীদ পরিবারের সদস্য, বাবা-মা, স্ত্রী -সন্তান, ভাই-বোন আহতদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। ৩৮ জন শহীদ পরিবারের সদস্য ও তাদের ওয়ারিশানদের নামে ৫১টি চেক বিতরণ করা হয়। বিতরণকৃত টাকার পরিমাণ ৭৬ লাখ টাকা। যে সকল শহীদ পরিবার এখন যোগাযোগ করতে পারেনি সেসকল পরিবার অফিসে যোগাযোগ করলে পরবর্তীতে তাদের দেয়া হবে বলে জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সারাদেশের বিভিন্ন স্থানে ময়মনসিংহের ৪১ জন শহীদ হয়েছেন। সভায় আগত শহীদ পরিবারের সদস্যদের ৪১জনের মাঝে ৫১টি চেকের মাধ  যাতায়াত নগদ ১ হাজার টাকা এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

এছাড়া সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, হিসাব রক্ষক মাহমুদুর রহমান তসলিম সহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের