ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন তজুমদ্দিন স্বেচ্ছাসেবক দল

ভোলা থেকে খন্দকার নিরব ||
আপডেটঃ বুধবার, ১১ জুন, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ

ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে লালমোহন উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল একাদশ।

মঙ্গলবার (১০ জুন) বিকেল চারটায় লালমোহন সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধেই মো: সাইফুদ্দিন এর করা গোলে এগিয়ে যায় তজুমদ্দিন একাদশ। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন তজুমদ্দিন স্বেচ্ছাসেবক দল একাদশ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহবায়ক মো: এনামুল হক, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব রবিন চৌধুরী, লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, লালমোহন প্রেসক্লাব আহবায়ক সোহেল আজীজ শাহীন, তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ। তজুমদ্দিন উপজেলা প্রস্তাবিত স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব আব্দুল গফুর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আল মামুন প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নস ট্রফি এবং একটি রেফ্রিজারেটর তুলে দেন। এরপর তজুমদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ভোলা’র গণতন্ত্র আন্দোলনের প্রথম শহীদ আব্দুর রহিমের পরিবারের হাতে রেফ্রিজারেটরটি হস্তান্তর করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের