ঢাকা , বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র, ১৪৩২

ঝিনাইগাতীতে সদর বাজারের সরকারি শেডগুলো ব্যক্তি মালিকানায়

গোলাম সারোয়ার শিহাব ||
আপডেটঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের সরকারি শেডগুলো ব্যক্তি মালিকানায় নিয়ে দখল বাণিজ্য করে আসছে দীর্ঘ ২৫/৩০ বছর যাবত দখলকারীরা । বাজারে ৫শতাধিক সরকারি চালা শেড করে দেয়া হলেও তা বেদখল হয়ে গেছে । এই ঘরগুলোতে প্রথমে দোকানের নাম করে পুরাতন টিন দিয়ে চারদিকে ঘিরে ফেলে দখলকারীরা । কিছুদিন পর ওই ঘরগুলো তৎকালীন ভূমি অফিসের অসাধু কর্মকর্তা, বাজারের ইজারাদার, আওয়ামী পন্থি সাংবাদিক ও কিছু চুনোপুঁটি মাতাব্বর অর্থের লেনদেনের মাধ্যমে দখলদারিত্ব পাকা করতে সরকারি শেড ভেঙে রাতারাতি ঘর তুলে চৌচালা. হাফ বিল্ডিং সহ ফাউন্ডেশনের অট্রেলিকা তৈরি করা হয় । এই সুবাদে সরকারি জায়গা ক্রয় বিক্রয় ও দোকানের জামানত লাফালাফি করে বেড়ে যায় । বর্তমান এই সরকারি জায়গা বিক্রি হচ্ছে ৫হাত জায়গা ৮ থেকে ১০লাখ টাকা পর্যন্ত বাজারের স্থান মোতাবেক । ঝিনাইগাতী সদর বাজারের পানহাটি,কাপড় পট্টি, মুরগী হাটি, মাছবাজার, সাবেক চাল বাজার, চাপড়া পট্রি সহ সকল পণ্যের বাজার কাগজে কলমে সরকারের থাকলেও ব্যক্তি মালিকানায় চলে যাওয়ার ফলে জনসাধারণের চলাফেরার ব্যাপক দূর্ভোগ পোহাচ্ছে । বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বাজারের সরকারি শেড ঘর নির্মানের কোন অনুমতি না দিলেও অদৃশ্য শক্তির ঈশারায় ঘর উত্তোলনের কাজ অর্থের বিনিময়ে চলতেই থাকে । গতকাল রোববার সরকারি শেড ভেঙ্গে ঘর উত্তোলনের কাজ করার কারণে ইউএনওর নির্দেশে তা আংশিক ভেঙে দেয় ভূমি অফিসের লোকজন । বাজারের আশপাশের বসতবাড়ি ৮০/৯০ বছর থেকে বসবাস করে আসছে অনেক পরিবার কাগজের জটিলতা থাকতে পারে সে গুলোকে একটি প্রক্রিয়ায় অনার জন্যে প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী । কিন্তু বাজারের চিত্র ভিন্ন কিভাবে সরকারি শেড দখল হয়ে যাচ্ছে তা কোঠর হস্তে দমন করে আইনের মধ্যে থেকে একটা বিহীত করার আহব্বান রাখেন সাধারণ মানুষ । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন বাজারের সরকারি শেড দখলের পায়তারা দীর্ঘদিন থেকে চলে আসছে । খবর পেয়ে কাজ বন্ধ ও নতুন ঘরে তালা লাগানো সহ তা ভেঙে দেয়া হয়েছে। সরকারী শেডগুলো দখল থেকে উদ্বার করে জনস্বার্থে ও বাজারের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে রাস্তা, গলি ও বড় করে শেড নির্মাণ করার কাজ হাতে নেয়া হবে বলে জানান ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল