ঢাকা , বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেপ্তার

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দার দাদরা গ্রামে সুফিয়া হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে পিবিআই ময়মনসিংহ হত্যার রহস্য উদঘাটন করে। হত্যাকান্ডে জড়িত রোহান মিয়াকে গ্রেপ্তার করে। শনিবার মধ্যরাতে ফুলপুরের বেপারি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই। রোহান তারাকান্দার দাদরা গ্রামের আলাল মিয়ার ছেলে।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার জানান,গত ৩ জুলাই সকালে তারাকান্দার দাদরা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকে অজ্ঞাত মহিলার গলিত মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ, র‍্যাব ও সিআইডির পাশাপাশি পিবিআই ময়মনসিংহের একটি টিম ঘটনার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরো জানান, পিবিআইয়ের এডিশনাল আইজিপি, মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক ও তার টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় সনাক্ত করে। নিহতের নাম সুফিয়া খাতুন। তার পিতার নাম কেরামত আলী, সে ফুলপুরের পালগাওয়ের বাসিন্দা। পরিচয় সনাক্তের ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত আসামীর পরিচয় সনাক্ত করে এবং ফুলপুর বেপারী পাড়া এলাকা থেকে তদন্তে প্রাপ্ত ঘাতক রোহানকে গ্রেপ্তার করে। এছাড়া রোহানের হেফাজত থেকে তার দেখানো ও সনাক্ত মতে সুফিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পিবিআই আরো জানায়, সুফিয়া খাতুন গত ২৯ তারিখ ছাগল বিক্রি করতে স্থানীয় তারাকান্দা বাজারে যায় এবং সন্ধা থেকে তাকে খুঁজে না পেয়ে তার ছোট ভাই ইলিয়াস তারাকান্দা থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পিবিআই এর তদন্তে প্রকাশ পায় যে, গ্রেফতারকৃত আসামী রোহান তার একজন বন্ধুর কাছ থেকে নিহত সুফিয়ার মোবাইল নম্বরটি নিয়ে প্রেমের অভিনয় করে এবং গত ২৯ জুন সুফিয়া তারাকান্দা বাজারে ছাগল বিক্রি করতে আসলে আসামী রোহান তার সাথে দেখা করে সুফিয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পরে রাত অনুমান ৯ টার দিকে রোহানের এলাকায় জনৈক গেসু মিয়ার পরিত্যক্ত নির্জন বাড়ীতে সুফিয়াকে নিয়ে গিয়ে আসামী রোহান নিহত সুফিয়ার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। শারীরিক সম্পর্ক শেষে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তা ঝগড়ায় রূপ নেয়। এ সময় সুফিয়া উত্তেজিত হয়ে রোহানকে চড় মারে।
এ সময় রোহান সুফিয়ার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে লাশ গোপন করতে মৃতদেহটি পাশের সেপটিক ট্র্যাংকির ভিতরে ফেলে দেয়। অপরদিকে আসামী রোহান সুফিয়ার সাথে থাকা ৪ হাজার টাকা ও মোবাইল ফোনটি নিয়ে আত্মগোপনে চলে যায়। রোহান আগেও এইরূপ হত্যাকান্ড জনিত মামলার সাথে জড়িত রয়েছে বলে পিবিআইয়ের তদন্তে প্রকাশ পায় বলে জানিয়েছেন পুলিশ সুপার রকিবুল আক্তার।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক