ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা কার্যক্রমে চুক্তি সম্পাদন

এম.এ. আজিজ ||
আপডেটঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

সোনালী ব্যাংক পিএলসি এর অনলাইন সেবার মাধ্যমে ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহের শিক্ষার্থীদের ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি, বিজনেস সেন্টার শাখা, ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ সরকারি কলেজ সেমিনার কক্ষে সোমবার ২১ জুলাই এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এম.এ.এম জাকির হোসেনের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, (শাখা প্রধান) শামীমা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জসীম উদ্দিন খান জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, ময়মনসিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ সাবির আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান, ময়মনসিংহ সরকারি কলেজ, মোঃ মোহন মিয়া অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, ময়মনসিংহ সরকারি কলেজ, মুহাম্মদ নাজমুল হুদা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ময়মনসিংহ, সৈয়দ কামরুল হোসেন সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিদ্যা ও সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ ময়মনসিংহ সরকারি কলেজ।

সুচনা বক্তব্যে শাখা প্রধান শামীমা সুলতানা বলেন, সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি ডিজিটালাইজেশানে ব্যাপক অগ্রগতি লাভ করেছে।

এসপিজি চুক্তির মাধ্যমে যেকোন ছাত্র ছাত্রী/ অভিভাবক ঘরে বসে যখন তখন যেকোন দিন যেকোন পদ্ধতিতে পেমেন্ট (নগদ, বিকাশ, সোনালী-ই-ওয়ালেট রকেট, ভিসা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডিতে যাবতীয় পাওনাদি পরিশোধ করতে পারবে। এতে কলেজ কর্তৃপক্ষের এ সংক্রান্ত ঝামেলাগুলো আর পাহাতে হবে না। অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো কলেজ প্রশাসনকে আর করতে হবে না। ফলে তাদের শ্রম, সময় সাশ্রয় হবে।

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন বলেন, আজ শুধু চুক্তিপত্র সম্পাদন। আশা করি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা কাজ করবো।

সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন খান বলেন, সোনালী ব্যাংক আস্থার ব্যাংক। দিন যাচ্ছে মানুষের আস্থা আরো বাড়ছে। সোনালী ব্যাংক ডিজিটাল সেবায় আরো এগিয়ে যাচ্ছে। এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সাথে সোনালী ব্যাংকের সম্পর্ক আরো জোরদার হবে। স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলে সুবিধা বাড়বে। এই একাউন্ট সারা জীবন ব্যবহার করা সম্ভব হবে। এমনকি চাকুরী জীবন শেষ করে পেনশন সুবিধাও এই একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবে।

সভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ এম এ এম জাকির হোসেন ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত কলেজ শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেছেন।
চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে কলেজের পক্ষে স্বাক্ষর করেন কলেজ অধ্যক্ষ এম এ এম জাকির হোসেন এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের