ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

বিট পুলিশের মাধ্যমে পুলিশিং কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৩:২১ পূর্বাহ্ণ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বর্তমান সরকার পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি বিট স্থাপন করা হয়েছে, যেখানে একজন সাব ইন্সপেক্টর বিট কর্মকর্তা এবং একজন এএসআই সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর ফলে পুলিশিং কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

আজ ময়মনসিংহের তারাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীফ আহমেদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সরকারি পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি ডিজিটাল ডিভাইসের মাধ্যমেও ঘরে বসে সরকারি পরিষেবা গ্রহণের ব্যবস্থা করেছে সরকার। এতে মানুষের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিট কর্মকর্তা প্রতি সপ্তাহে বিট অফিসে স্থানীয় লোকদের নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করে থাকেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি মানুষের মাঝেও সচেতনতা সৃষ্টি হয়েছে। ফলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শীতার্ত, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের