ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে ১নং ফাঁড়ী ইনচার্জ আনোয়ারের বিদায়; দেবাশীষ সাহার দায়িত্ব গ্রহণ

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল।।
আপডেটঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১:১৬ অপরাহ্ণ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অন্তর্গত ১নং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ হিসেবে যোগদান করেছেন এস আই বাবু দেবাশীষ সাহা।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এস আই বাবু দেবাশীষ সাহাকে চেয়ারে বসিয়ে দায়িত্বভার অর্পণ করেন। এস আই বাবু দেবাশীষ সাহা এর আগে কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন।

পদোন্নতি জনিত কারনে দায়িত্বপ্রাপ্ত ১নং ফাঁড়ী ইনচার্জ আনোয়ার হোসেনকে সিলেট মেট্রোপলিটনে বদলী করা হয়েছে। তিনি গত ৫ এপ্রিল ২০২২ইং ১নং ফাঁড়ীতে ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করে ১বছর ২০দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

নগরীর গুরুত্বপূর্ণ ১নং ফাঁড়ী ইনচার্জ আনোয়ার হোসেনের বিদায় ও বাবু দেবাশীষ সাহার যোগদান উপলক্ষে অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, কোতোয়ালী থানার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ হচ্ছে ১নং পুলিশ ফাঁড়ী এলাকা, এখানে কোন সমস্যার সৃষ্টি হলে তার প্রভাব থানায় পড়ে। আনোয়ার হোসেন যতদিন ১নং ফাঁড়ীতে দায়িত্ব পালন করেছেন ততদিন আমাকে কোন চিন্তা করতে হয়নি, আলাদা করে কোন ছক আকঁতে হয়নি। যখন যেখানে যা প্রয়োজন আনোয়ার হোসেনকে বললে তিনি সকল কিছু দায়িত্বশীলতার মধ্যদিয়ে গুছিয়ে রাখত।

এসময় আনোয়ার হোসেনের উত্তরোত্তর সফলতা কামনা করে তিনি বাবু দেবাশীষ সাহার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য তিনি বলেন, সদ্য ১নং ফাঁড়ী ইনচার্জ হিসেবে যোগদানকৃত বাবু দেবাশীষ সাহা আনোয়ার হোসেনেরমত দায়িত্বশীল ভূমিকা রেখে ১নং ফাঁড়ীর সুনাম অক্ষুণ্ণ রাখবে।

অফিসার ইনচার্জ আরও বলেন, আমি দেবাশীষকে বলব সবসময় মাথা ঠান্ডা রেখে দায়িত্ব পালন করতে হবে। আপনার যদি দশ ঘন্টা ডিউটি থাকে তাহলে কেউ আপনার কাছে সেবা নিতে আসলে মাত্র ডিউটি শুরু মনে করে দায়িত্ব পালন করবেন। মনে করেন আপনার ডিউটির শেষের ঘন্টায় চর নিলক্ষীয়া থেকে একজন আসলো সে কিন্তু বুঝবে না যে আপনি দশ ঘন্টা যাবৎ ডিউটি করছেন তাই শেষ ঘন্টাকেও শুরু ভেবেই ঠান্ডা মাথায় কথা বলতে হবে।

এসময় বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের