ঢাকা , বুধবার , ১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ়, ১৪৩৩

মুক্তাগাছায় শ্রেনীকক্ষে পাঠদানকালে নারী শিক্ষক’কে লাঞ্ছিতের অভিযোগ!

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:১২ অপরাহ্ণ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৯২নং খিলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনীকক্ষে পাঠদানকালে সহকারী শিক্ষক রিপা সুলতানাকে কোমলমতি শিশু শিক্ষার্থী-শিক্ষকদের সামনে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের কম্পিউটার ডেমোন্সট্রেটর শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান উরফে জুয়েলের (৪৫) বিরুদ্ধে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী, দাম্পত্য জীবনে রিপা সুলতানা দুই সন্তানের জননী।

গত (১৩ জুলাই) বৃহস্পতিবার ২টা ২০মিনিটে এঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ সুপার ময়মনসিংহ এবং মুক্তাগাছা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছে সহকারী নারী শিক্ষক রিপা সুলতানা।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ মুহাম্মদ আক্তারুজ্জামান স্ত্রী-সন্তানদের কোন প্রকার ভরনপোষণ না করায় স্ত্রী রিপা সুলতানা বাদী হয়ে পারিবারিক আদালতে ভরনপোষণ মামলা দায়ের করেছে। যার নং-৮৪/২১। বিদ্যালয়ে যাতায়াতকালীন তিনি মামলা তুলে নেয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করায় থানায় জিডি’র প্রেক্ষিতে পুলিশ তদন্তে সত্যতা পায়, যার নন জিআর মামলা নং-৫৬/২১।

অপরদিকে শেখ মোঃ আক্তারুজ্জামান কম্পিউটার ডেমোন্সট্রেটর পদে চাকুরি করে নিজেকে প্রভাষক পরিচয় দিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন স্ত্রী রিপা সুলতানা। মামলা নং-৭৪/২১।

জানা যায়, কলেজে নিদৃিষ্ট সময়ে অবস্থান না করা, কলেজে উপস্থিত না হয়েও স্বাক্ষর করা, শিক্ষার্থীদের যৌন হয়রানি, জমি দখলসহ নানান অপকর্মের ফিরিস্তি নিয়ে ইতিপূর্বে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকবার শিরোনাম হয়েছিলেন এই শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান।তার অপকর্মের সংবাদ প্রকাশ করায় প্রথমে তিনি সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকী প্রদানসহ মিথ্যা মামলায় জরিয়ে হয়রানি করার উদ্দেশ্যে থানায় মিথ্যা জিডি করলেও পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে জিডি প্রত্যাহার করে নিজেকে সংশোধন করে নিবেন মর্মে লিখিত প্রতিবাদ ও ব্যাখ্যা দেন যা বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশ হয়েছে।

সরেজমিন তদন্তে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৈনিক ঢাকা প্রতিদিন’কে জানান, আমি দ্বিতীয় তলায় অফিসে ছিলাম, গালিগালাজ শুনে নিচে গিয়ে দেখি রিপা ম্যাডামের স্বামী তাকে মাঠে দাঁড়িয়ে গালিগালাজ করছে, শিক্ষার্থীরা শ্রেনীকক্ষ থেকে বেরিয়ে এসেছে,আমি তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ক্লাসে নেওয়ার চেষ্টা করছিলাম। ততক্ষণে ঐ লোক শিশু বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। বিষয়টি আমি এটিইও ম্যাডামকে জানিয়েছি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক ঢাকা প্রতিদিন’কে জানান, আমরা সবাই শ্রেনীকক্ষে পাঠদান করছিলাম, হঠাৎ উচ্চ স্বরে গালিগালাজ শুনে এসে দেখি উত্তেজিত অবস্থায় মেডামের স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করছে, একপর্যায় আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের কথা বলে ম্যাডামের কাছ থেকে শিশু কন্যা পূর্নতা(৪) কে জোরপূর্বক নিয়ে যায়। বিষয়টি খুবই ন্যাক্কার ও দুঃখজনক। বিদ্যালয় চলাকালীন এমন জগণ্যতম ঘটনার নিন্দা জানাই সেই সাথে ন্যায় বিচার প্রত্যাশা করি।

৫ম শ্রেনীর কোমলমতি শিক্ষার্থীরা জানান, ম্যাডাম আমাদেরকে পড়াইতেছিল, হঠাৎ এক বেডা ক্লাসে এসে ম্যাডামকে ধাক্কা মেরে বকাবকি করে ম্যাডামের বাচ্চা নিয়ে গেছে।

এ বিষয়ে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের গভর্নিং বডি’র সভাপতি পৌর মেয়র আলহাজ বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক