ঢাকা , বুধবার , ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩

নীলফামারীতে সাংবাদিক’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ১ মে, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ণ

 

নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও চেয়ারম্যান আব্দুর রউফসহ তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল/২৪) দুপুরে জেলা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জেলা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঘন্টাব্যপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার সাংবাদিকরা।

এসময় জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংগঠনটির কার্যকরী সভাপতি মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি আবু হাসান, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি স্বপ্না আক্তার সর্নালী শাহ, সিনিয়র সহ- সভাপতি আব্দুর রশিদ, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষক ওয়াজেদুর রহামন কনক, সৈয়দপুর উপজেলা সদস্য সচিব ওয়ালিউর রহমান রতন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম,ডিমলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক বাংলার ডিমলা প্রতিনিধি মহিনুল ইসলাম সুজন, নিউ ন্যাশন এর জলঢাকা প্রতিনিধি শাহজাহান কবির লেলিন দৈনিক খোলা কাগজের জলঢাকা প্রতিনিধি আবেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক কে এম শাকীরসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গত ৬ এপ্রিল শনিবার সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরনে অনিয়মের ছবি তুলতে গেলে দৈনিক সমাজ সংবাদ পত্রিকার সাংবাদিক নুরল আমিন, দৈনিক বর্তমান কথা পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা এবং আজকের দেশকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম বাচ্চুকে নির্যাতন করেন চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যার। পরদিন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে সদর থানায় অভিযোগ দেওয়া হয়। থানা পুলিশ বিষয়টি আমলে না নেওয়ায় গত ২৩ এপ্রিল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয়।

চেয়ারম্যান নিজের অপকর্মকে ভিন্নখাতে প্রবাহিত করতে তার একদিন পরে রাত আনুমানিক সাড়ে দশটায় সদর থানায় উপস্থিত হয়ে ওই চার জনসহ আন্দোলনকারী নেতা দৈনিক জনতার জেলা প্রতনিধি এন এম হামিদী বাবু’র নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন কচুকাটা ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মো: মোশফিকুর রহমান। তার এক ঘন্টার মধ্যে তদন্ত ছাড়াই দায়েরকৃত মিথ্যা মামলা রুজু করেন অফিসার ইনচার্জ মো: তানভিরুল ইসলাম। তাই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সদর থানার ওসিকে অপসারণসহ বেশ কয়েকটি দাবী তুলে ধরেন। দাবী পূরণ না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দ ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত