ঢাকা , মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ময়মনসিংহে পুলিশের অভিযানে অস্ত্র মামলার আসামীসহ গ্রেফতার-১১

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গেলো ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার,  মাদক ও অস্ত্র মামলার আসামী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর দিক নির্দেশনায় এসআই মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার আসামী ১। মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু (৫৯), পিতা- মৃত সোহরাব আলী, ২। হোসাইন মোহাম্মদ মিলকান ওরফে বান্টি (৩৫), পিতা- মোঃ রবিউল আওয়াল ওরফে বাবলু, উভয় সাং-২৪/এ, বড় বাজার, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন দুধমহল বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। এবং তাহাদের নিকট হইতে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক  মামলার আসামী বিল্লাল (৫০), পিতা- মৃত আছর আলী, মাতা- ফাতেমা বেগম, সাং- গোহাইল কান্দি মীরবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন গোহাইলকান্দি পশ্চিম পাড়াস্থ পৌরসভার পানির পাম্পের সামনে পাকা রাস্তার পাশ হইতে গ্রেফতার করেন। এবং গ্রেফতারকৃত আসামীর নিকট হইতে মোট ৬০(ষাট) পিস ইনজেকশন উদ্ধার করেন।
এসআই বিশ্বজিৎ সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক  মামলার আসামী জাহিদ ওরফে কানা বাবু(২৭), পিতা-সাহেব আলি, সাং-অলিপুর বেগুন বাড়ী ও রফিকুল ইসলাম ওরফে রাসেল (৩০). পিতা-মৃত শামসুল হক,মাতা- রৌশনারা বেগম, সাং-৩১নং গুলকিবাড়ী, উভয় থানা- কোতোয়ালী মডেল,  জেলা-ময়মনসিংহদ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ জেলা স্কুল বডিং মাঠে প্রবেশ গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন  মামলার আসামী মোঃ শাহিন ইসলাম (২৫) পিতা-মোঃ দুলাল, সাং-চর আনন্দীপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন চর আনন্দীপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই জাহিদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য  মামলার আসামী মোঃ মোসলেম উদ্দিন তুষার (৩০), পিতা-মোঃ হেলাল উদ্দিন ওরফে রমজান মিয়া, সাং-পুরোহিত পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন পুরোহিত পাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য  মামলার আসামী মোঃ খুররুম মিয়া (৫০), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং-গতা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনাকে নেত্রকোনা এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই সাইদারা রিটা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি  মামলার আসামী মোঃ হাবিবুর রহমান (৩০), পিতামৃত-ইদ্রিস আলী ও মোঃ রবিন (২৭), পিতা-মোঃ বাদল মিয়া, উভয় সাং-বয়ড়া শেষ মোড়, থানা-কোতোয়ালী। দুই চোরকে অত্র থানাধীন ময়নার মোড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি  মামলার আসামী মোঃ রাব্বী (২৬), পিতা-হযরত আলী, সাং-নুপুর হল, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে আইনিপদক্ষেপ এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের