ঢাকা , শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ওমর ফারুক ||
আপডেটঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা বারের আইনজীবী সহকারী (মহরী) সমিতির সভাপতি মোঃ মুসা মিয়া কর্তৃক ধর্ষণের শিকার আইনি সহযোগিতা নিতে আসা ভুক্তভোগীর নারীর অভিযোগে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা রুজু।

থানা সুত্রে জানাযায়, বাদীর টাইপকৃত এজাহার অদ্য ১৩/১১/২০২৬ ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় প্রাপ্ত হইয়া কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪১ তাং ১৩/১১/২০২৬ ইং ধারা:-৯খ,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ রুজু করা হলো।

মামলার লিখিত অভিযোগে উল্লেখ করেন,  আমি নিম্নস্বাক্ষরকারী মোছাঃ শাহিদা আক্তার রুমা (৩৬), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-সালেহা বেগম, সাং-ফুলবাড়ীয়া মধ্যপাড়া, থানা- ফুলবাড়ীয়া, এ/পি ঠিকানা- সানকিপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। আপনার থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ মুসা মিয়া (৪০), মোবাঃ ০১৭১৪-০৭৭৬২৮, পিতা-মৃত ওহেদ আলী, সাং-অজ্ঞাত, জেলা-ময়মনসিংহ’র বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, ১নং বিবাদী পেশায় একজন মহোরী। আমি আদালতে মামলা করতে গেলে ১নং বিবাদীর সহিত পরিচয় হয়। ১নং বিবাদীর সহিত পরিচয় হওয়ায় -সে আমার মোবাইল নাম্বার নেয় এবং আমার সাথে প্রায় সময় কথাবার্তা বলে। কথাবার্তার একপর্যায়ে ১নং বিবাদীর সহিত আমার গভীর সম্পর্ক স্থাপন হয়। সেই সুবাদে ১নং বিবাদী গত ০৫/১১/২০২২ইং তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় আমার পূর্বের ভাড়া বাসায় যাইয়া ১নং বিবাদী আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ১নং বিবাদী বলে সে আমাকে স্ত্রীর মর্যাদা দিবে এই বিষয়ে কাউকে কিছু না বলিতে। পরবর্তীতে বিবাদীকে বিবাহের কথা বলিলে আমাকে আজ নয় কাল বিবাহ করিবে বলিয়া সময় ক্ষেপন করিয়া আসিতে থাকে। গত ইং ২০/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া সাকিনস্থ জনৈক মোঃ মোতাহার হোসেন এর ভাড়াকৃত বাসায় ১নং বিবাদী আমাকে বিবাহের কথা বলিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিবাদীকে বিবাহের কথা বলিলে কৌশলে আমার ভাড়া বাসা হইতে চলিয়া যায়। পরে বিবাদীর মোবাইল নাম্বার- ০১৭১৪- ০৭৭৬২৮ তে ফোন করিয়া আমাকে বিবাহের কথা বলিলে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। আমি উক্ত বিষয়টি আমার পরিবারের লোকজনদের সাথে আলাপ আলোচনা করিয়া আপনার থানায় এজাহার দায়ের করিলাম।
ময়মনসিংহে আইনি সহযোগিতা নিতে আশা নারীরা আইনজীবী সহকারী কর্তৃক শারীরিক, মানসিক এবং দৈহিক নির্যাতনসহ ধর্ষণের শিকার হওয়ার গুঞ্জ শোনা গেলেও ধর্ষনের অভিযোগে মামলা হয়নি বললেই চলে। আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ মুসা মিয়া কর্তৃক এমন লোমহর্ষক পরিকল্পিত ধর্ষণের শিকার হওয়া ঘটনা আইনি পেশার মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজমান রয়েছে। পাশাপাশি আইনি সহযোগিতা নিতে আশা নারীরা এমন নির্যাতনের শিকার হলেও আইনাঙ্গনে নরপিশাচরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আইনপেশার সাথে জড়িত সাধারণ আইনজীবীরা এসব উদ্বেগ প্রকাশ করে করেন। আইনপেশার মর্যাদা রক্ষায় ধর্ষণের অপরাধের ন্যায়বিচার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

একাধিক সুত্র জানান, মুছা মিয়া আইনজীবী সহকারী সমিতির নেতা হওয়ায়, তার একাধিক নারীর সর্বনাশ করেন। মুছা মিয়ার অর্ধ-ডজন স্ত্রী রয়েছে। এদের মধ্যে বৈধ রেজিষ্ট্রেশন নেই। নারী লোভী মুছা মিয়ার এমন তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারন আইনজীবী সহকারী সহ অন্যান্য পেশা ব্যক্তিরা নানান হয়রানির শিকার হয়েছে ইতিমধ্যে।
মুসা মিয়া গ্রামের বাড়ি ত্রিশাল সহ তার শশুর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন এলাকাতেও রয়েছে অসংখ্য অভিযোগ।

উল্লেখ, গত মঙ্গলবার (১০/১১/২০২৬) ভুক্তভোগী নারী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত কর্তৃক বিয়ের প্রস্তাব দিয়ে থানা থেকে বের করে নিয়ে গেলেও পরদিন বুধবার (১১/১১/২০২৬) বাদী সাথে প্রতারণা আশ্রয় নেন। এবং বাদী সহ সাংবাদিক ও অন্যদের হয়রানি করার লক্ষ্যে আদালতে মিথ্যা দায়ের ধর্ষক মুছা মিয়া।

ধর্ষণের অভিযোগের সত্যতার বিষয়ে সরাসরি মুসা মিয়ার কাছে জানতে চাইলে এই প্রতিবেদক বলেন, পরে কথা বলবো।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের