ঢাকা , রবিবার , ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ, ১৪৩৩

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গাড়ী চাপা দেয়া সেই ড়্রাইভার হারুন গ্রেপ্তার

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনকারীদের উপর গাড়ী চালিয়ে ছাত্র হত্যা মামলার গাড়ীচালক হারুনুর রশিদ (৫১) ও ছাত্র লীগ নেতা মো. আশিকুর রহমান আশিক (২৭)কে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত গাড়ী চালক হারুনুর রশিদ শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের পরিবহন পুলের সাবেক ড্রাইভার (নির্বাহী ম্যাজিস্ট্রেটগনের বহনকারি সাবেক গাড়ীর ড্রাইভার) এবং ময়মনসিংহের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীন এর ছেলে।

অপর আসামী আশিক শেরপুরের সাবেক হুইপ আতিউর রহমান আতিক এর ভাতিজা এবং কামারিয়া ইউনিয়নের বারগড়ীয়া গ্রামের জয়নাল আবদিন তোতার ছেলে।

মঙ্গলবার (৭-জানুয়ারি) দুপুরে গাড়ী চালক হারুনকে নিহত ছাত্র সৌরভ,মাহাবুব ও সবুজ হত্যায় পৃৃৃথক ৩ মামলায় এবং ছাত্রলীগ নেতা আশিককে ছাত্র হত্যাসহ পৃৃৃথক ৬ মামলায় রিমান্ডের আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়।

পরে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ওই দুই আসামীর মামলার নথিগুলো তলবমতে দায়রা আদালতে থাকায় নথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানির দিন ধার্য করা হবে।

জানা গেছে, ২০২৪ সালের  ৪ আগস্ট শেরপুরে শান্তিপূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনকারীদের উপর গাড়ী চালক হারুন ছাত্র জনতার উপর দিয়ে  ম্যাজিস্টেট বহনকারি গাড়ীটি উঠিয়ে দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। শান্ত শেরপুরকে অশান্ত করার মূল হোতা এই হারুন। হারুন শেরপুরে এই হত্যাকান্ড ঘটিয়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক কার্যালয়ে বদলি হয়ে সেখানে তিনি কর্মরত ছিলেন।

শেরপুর সদর থানার এসআই আনসার আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মাণবাড়ীয়া জেলা থেকে হারুনকে গ্রেপ্তার করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত