ঢাকা , মঙ্গলবার , ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩

মুক্তাগাছায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ

 ময়মনসিংহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-২) অভিযানে মুক্তাগাছা উপজেলা থেকে অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে উদ্ধার ও আপহরণকারী গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃত অপহরণকারী মুক্তাগাছা উপজেলার মন্ডলসেন গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮)।

মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়ের হওয়া মামলার অভিযোগের ভিত্তিতে এপিবিএন-২ এর অধিনায়ক আলী আহমদ খানের নির্দেশনায় এপিবিএন-২ এর সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ সেলের সহায়তায় মুক্তাগাছা পৌরসভার ঢলুয়াবিল তেলের পাম্পের সামনে থেকে সোমবার তাকে গ্রেপ্তার করেন।

এপিবিএন-২ সুত্র জানান, অপহৃত ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রী (১৯)। অপরহরনকারী সম্পর্কে তার বোন দুলাভাই। সেই আত্বীয়তার সুবাধে অপরহনকারী নিয়মিত ভিকটিমের বাড়ীতে আসা যাওয়া করতো এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। কিন্তু ভিকটিম কূ-প্রস্তাবে রাজী না হওয়ায় গোপনে ভিকটিমের ব্যাক্তিগত মোবাইল থেকে কৌশলে জিমেইল আইডি ও ফেইসবুক আইডির পাসওয়ার্ড নিয়ে নেয় এবং ভিকটিমের মোবাইলে থাকা তার আপত্তিকর কিছু ছবি নিয়ে নেয়। পরবর্তীতে বিবাদী উক্ত ছবি ভিকটিমকে দেখিয়ে বিভিন্ন সময় ব্ল্যাক মেইল করতে থাকে এবং তার সাথে শারিরীক সম্পর্ক করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে চাপ দিতে থাকে।
এরূপ হুমকিতে ভিকটিম বাদী হয়ে গত বছরের ৪ মে-২০২৪ ইং তারিখ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলা দায়ের করার পর হতে বিবাদী রাগে ক্ষোভে ভিকটিম এবং তার পরিবারের লোকদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। বিবাদীর হুমকিতেও ভিকটিম উক্ত মামলা না তুললে বিবাদী রাগে ক্ষোভে গত ইং-০৯ জানুয়ারী সকাল অনুমান ৮ ঘটিকার সময় ভিকটিমকে নিজবাড়ী হতে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে যাওয়ার পথে মুক্তাগাছা উপজেলার মুন সিনেমা হলের সামনে থেকে তার অজ্ঞাতানামা কয়েকজনের সহযোগিতায় ভিকটিমকে অপহরন করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিম ছাত্রীর মা বাদী হয়ে মুক্তাগাছা অভিযোগ দায়ের দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া অপহরণকারী জাহাঙ্গীর আলমকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করেছে এপিবিএন(২)।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত