ঢাকা , শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক, ১৪৩৩

হালুয়াঘাট উপজেলায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাতের আধারে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত বুধবার (১২-ফেব্রুয়ারী) গভীর রাতে শাকুয়াই ইউনিয়নের ভাট্টা এলাকার দক্ষিণা কালীবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। এতে মন্দিরে থাকা ৩ টি প্রতিমার মাথা ও হাতের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার ও হালুয়াঘাট থানার অফিসার ইন-চার্জ মো. আবুল খায়ের।

স্থানীয় কালী মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী বলেন, রাত ১০ ঘটিকা পর্যন্ত এখানে মানুষের আনাগোনা থাকে। গতরাত সাড়ে ১২টায় ঘুম থেকে উঠে আমাদের গরুর গোয়াল ঘরে যাই। সেখান থেকে মন্দিরের সামনে এসে দেখি একটি গেইট কিছুটা ফাঁকা। সেটি দেখে মন্দিরের কাছে মোবাইলের লাইট দিয়ে তাকিয়ে দেখি প্রতিমার মাথা ও হাত ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় শান্তিপূর্ণভাবে মিলে মিশে বসবাস করছি। আমাদের সাথে সকলের খুবই ভালো সম্পর্ক রয়েছে ।

শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী খান বলেন, ঘটনা শুনার পরই বিষয়টি আমি প্রশাসনকে অবগত করি। আমাদের এলাকায় শান্তি বিনষ্টের জন্য হয়তো কেউ পরিকল্পিতভাবে এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, রাত দেড়টায় আমরা এ বিষয়ে খবর পাই। আমাদের টহলদল ঘটনাস্থলে যায়। আমরা সকালে ঘটনাস্থলে আসি। মন্দিরের নিরাপত্তা বেষ্টুনি থাকলেও গেইটে কোন তালা দেওয়া ছিল না। তদন্ত চলছে এবং থানায় নিয়মিত মামলা রুজু হবে।

উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর একই ইউনিয়নের বন্দেরপাড়া রাধাগোবিন্দ মন্দির ও ১৮ ডিসেম্বর পার্শবর্তী বিলডোরা ইউনিয়নের পলাশকান্দা গ্রামের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। এ নিয়ে উপজেলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার সুত্রপাত হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে আইনজীবী সহকারী মুসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের