“বিট পুলিশিং সফল করি – অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭-ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইন-চার্জ মো. আল আমিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ্ শিবলী সাদিক।
মতবিনিময় সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোরগ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য