ঢাকা , মঙ্গলবার , ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযান পৃথক অপরাধে ১৮জন গ্রেপ্তার

শামছুজ্জামান কিরন ||
আপডেটঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশের অব্যাহত অভিযানে গত ২৪ ঘণ্টায় জুলাই অভ্যূত্থানে নৃশংসতাকারী, আত্মহত্যায় প্ররোচিত (নরহত্যা) মামলা, ডাকাতি ও চুরি মামলার আসামী এবং আদালতের পরোয়ানাভুক্ত  আসামীসহ  ১৮জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে কয়েকটি টিম অভিযান পরিচালনা করেন।

পৃথক অভিযানে এসআই সাঈদারা রিটা সঙ্গীয় ফোর্সসহ অভিযান  আত্মহত্যায় প্ররোচিত (নরহত্যা) মামলার আসামী খন্দকার তালহা জুবায়ের রুমন (২৪)কে থানাধীন গোহাইলকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাকাতির চেষ্টা মামলার আসামী  উৎপল চন্দ্র দে, মোঃ শাকিবুল ইসলাম শুভ, মোঃ আনোয়ার, মোঃ কাউছার ও মোঃ পাপ্পু মিয়া কে কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ছাত্রলীগ নেতা মোঃ সাদেক শাকিল (২৫)কে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি মামলার আসামী ১। মোঃ মোতালেবকে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি মামলার আসামী জাহিদ (২৪)কে কোতোয়ালী থানাধীন খাগডহর ঘুন্টি এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মোঃ জনি মিয়া ও মোঃ ওবায়দুল ইসলামকে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। মোঃ আবু হানিফ শান্ত ও  মোঃ আল আমিনকে থানাধীন ধোপাখোলা এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই মোঃ সোহেল রানা, এএসআই মাহমুদুল হাসান জামান, এএসআই মোঃ সাজেদুল ইসলাম, এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই সুকান্ত দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩টি জিআর এবং ২টি সিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন।

পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১। মোঃ পারভেজ, ২। মোঃ রাতুল মিয়া, ৩। মোছাঃ মাজেদা খাতুন (৫৬), ৪। আমিনুল ইসলাম জনি, ৫। আরাফাত হোসেন শাকিল।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত