জামালপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে কলেজ অধ্যক্ষ ও আওয়ামীলীগের নেতা মো. শাহজাহান ওরফে সাজু মিয়া গ্রেপ্তার।
সোমবার (১৭-ফেব্রুয়ারী) দিবাগত রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জামালপুর জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজু মিয়া দীর্ঘদিন আত্মগোপণে ছিলেন। মঙ্গলবার (১৮-জানুয়ারী) সকালে ওই নেতাকে আদালতে সোপর্দ করেন পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহজাহান ওরফে সাজু মিয়া মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ । শাহজাহান ওরফে সাজু মিয়া মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইন-চার্জ শফিকুল ইসলাম জানান, গত ২৯ অক্টোবর মেলান্দহ থানায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।
মন্তব্য