ঢাকা , মঙ্গলবার , ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩

ময়মনসিংহে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামী শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পিবিআই

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভটেরকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি শফিউল্লাহ (৩২) কে বুধবার (১৯-ফেব্রুয়ারী) রাত ২ঘটিকায় গ্রেপ্তার করেছে পিবিআিই ময়মনসিংহ। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য শফিউল্লাহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মৃত আক্কেল আলীর পুত্র।

পিবিআই জানায়, ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ ২৪-৯-২২ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০এর পলাতক আসামি শফিউল্লাহ। দীর্ঘদিন শফিউল্লাহ আত্মগোপনে ছিলেন। এর আগে পিবিআই ময়মনসিংহ জেলা অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে ময়মনসিংহ জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর দিক নির্দেশনা ও তদারকিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ বিল্লাল মিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির সময় নিয়ে যাওয়া ট্রাক চালকের ফোনের সূত্র ধরে গত ৩/৪/২০২৩ ইং তারিখ হতে এ পর্যন্ত অভিযান পরিচালনা করে সক্রিয় ডাকাত দলের সদস্যদের গ্রেফতার সহ ডাকাতিতে ব্যবহৃত প্রাইভেটকার ও লুষ্ঠিত মোবাইল উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন জন আসামি নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেছে।

পিবিআই আরও জানায়, গত ২২/৯/২০২২ইং তারিখ রাত ১টায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার হারুয়া বাজার এলাকা হতে ১৫ টন টাঁটি সুপারি ভর্তি একটি ট্রাক ডাকাতি হয়। ট্রাকটি ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকার ব্যবসায়ী মোঃ মনির এর নিকট হতে ৪৭,১০,০০০/- (সাতচল্লিশ লক্ষ দশ হাজার) টাকায় ৩০০ বস্তা (১৫ টন) টাটী সুপারি নিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকার ব্যবসায়ী অনুকূল পালের কাছে যাচ্ছিলো। ডাকাত দল একটি সাদা রংয়ের প্রাইভেটকার নিয়ে ট্রাকটির পিছন থেকে এসে ট্রাকটিকে ব্যারিকেড দেয়। ট্রাকটি থামানোর সাথে সাথে প্রাইভেটকার থেকে ৪ জন ডাকাত ট্রাকে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে রশি দিয়ে ট্রাক চালকের হাত-পা বাধে এবং গামছা দিয়ে মুখ চোখ বেঁধে ফেলে। ডাকাতরা সম্পূর্ণ ট্রাকের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাক ঘুরিয়ে পুনরায় কিশোরগঞ্জের দিকে রওনা করে। অন্য ডাকাতরা প্রাইভেটকার নিয়ে ট্রাকের পিছনে আসতে থাকে। রাত অনুমান সাড়ে তিন ঘটিকার সময় ডাকাত দল ভৈরব হাজী হাসমত আলী কলেজের কাছে রাস্তায় ড্রাইভার বাবুলকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে ট্রাক নিয়ে চলে যায়।

এ বিষয়ে পিবিআইয়ের ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, এটি বেশ চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অজ্ঞাতনামা ডাকাত দল সাতচল্লিশ লক্ষ টাকার সুপারি ভর্তি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। যা প্রিন্ট মিডিয়ায় ফলাও করে প্রচারিত হতে থাকে। ইতোমধ্যে আমরা ডাকাত দলের অন্যান্য  সক্রিয় সদস্যদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এই ডাকাত দলের অন্যতম সক্রিয় পলাতক সদস্য শফিউল্লাহকে আমরা গ্রেফতার করে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত