ঢাকা , শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহ নগরীতে পুলিশের অভিযানে পৃথক অপরাধে ৭ জন গ্রেপ্তার

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে ভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালী পুলিশ জানায়, দীর্ঘ ঈদের ছুটির কারনে অনেকে নগরীর কোলাহল ছেড়ে গ্রামের বেড়াতে গিয়েছেন, তাই এই সুযোগে যেন কোন প্রকার অপরাধ সংঘটিত না হয়, সে জন্য কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছেন।
পৃথক অভিযানে ১নং ফাড়ির ইন-চার্জ পুলিশ পরিদর্শক কমর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. শরীয়ত আলী (গাওকান্দিয়া ইউপি কৃষকলীগের সভাপতি), পিতা-মৃত: শহর আলী, সাং-শ্রীপুর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা, এ/পি- ২/চ গিরিশ চক্রবর্তী রোড নতুন বাজার, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে নগরীর নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য  মামলার আসামী হাসান আল আরাফ, পিতা-মো. হাসান ইমাম, সাং- মধ্য লঙ্গাইর, থানা- পাগলা, এ/পি- সানকিপাড়া শেষ মোড়, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে নগরীর সানকিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি  মামলার আসামী সাজন মিয়া (২২), পিতা-মৃত: হালিম, সাং- বাঘমারা (নাজমা ক্লিনিকের পাশে), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে নগরীর বাঘমারা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির চেষ্টা মামলার আসামী মো. ইসমাইল হোসেন, পিতা-মো. নূর হোসেন, সাং- চক ঢাকেরকান্দা, থানা- ফুলপুর জেলা- ময়মনসিংহ’কে অত্র থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

এছাড়াও এসআই সোহেল রানা, এএসআই সাজেদুল ইসলাম ও এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের ৩টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেপ্তার করেন। আদালতের পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন, ১/ হাবিজা খাতুন, স্বামী- আঃ মোতালেব, সাং- আলালপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ দ্বীপ্ত, পিতা- আ: মজিদ, গ্রাম- আকুয়া ডন মোড় (হিন্দুপট্টি), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৩/ সঞ্জয় দাস, পিতা- সূর্য মোহন দাস, সাং- ৫নং কালিবাড়ী রোড, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এস.এম. নুর মোহাম্মদ জানান, সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন পুলিশ সুপার সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা