তিস্তার চরের মানুষকে সতর্ক করতে নৌকাযোগে ছুটে গেলেন নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।
৭জুলাই তিস্তা নদীর বাঁধ ও তীরবর্তী এলাকা টেপাখড়িবাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং বালুর বাঁধ পরিদর্শন করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা। সেসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন, ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা চরের বন্যা কবলিত চর এলাকার লোকজনকে বন্যার সময় সতর্ক থাকার অনুরোধ জানান।
মন্তব্য