ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছেন প্রফেসর বসির উদ্দিন খান।
যোগদানকারী নবাগত প্রিন্সিপাল প্রফেসর বসির উদ্দিন খান কলেজে দ্বায়িত্ব গ্রহণ করেছেন। সেসময় কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগন নবাগত প্রিন্সিপালকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
প্রফেসর বসির উদ্দিন খান কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীদের আন্তরিকতায় মুগ্ধ হন। তিনি সকলের আন্তরিকতা প্রসংশা করেন এবং কলেজের সুষ্ঠু সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য