ময়মনসিংহ নগরী ও সদর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালী পুলিশের কয়েকটি টিমের নিয়মিত অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয় ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, গেলো ২৪ ঘন্টায় ভিন্ন ভিন্ন এলাকায় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, পৃথক অভিযানে কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ আমিনুল ইসলাম (২৫), পিতা: মৃত-সহিদার রহমান, সাং-বানিয়া পাড়া মমিনপুর, থানা-রংপুর সদর, জেলা-রংপুরকে নরসিংদী সদর থানাধীন শাহেপ্রতাপ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই অংকন সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। মোঃ সজিব (৩৬), আওয়ামী লীগের সমর্থক, পিতা-কোমর উদ্দিন, সাং-আকুয়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী সাবেক প্যানেল মেয়র ১। মোঃ নজরুল ইসলাম নজরুল কমিশনার (৬৭), পিতা-মৃতঃ আফাজ উদ্দিন আহম্মেদ,সাং-৩৬/বি বাগমারা, ওয়ার্ড নং-১৭(সিটি) থানা-কোতোয়ালী মডেল, জেলা ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা মেডিকেল হোস্টেলের সামনে থেকে গ্রেপ্তার করেন। এসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারনা মামলার আসামী ১/ কেএম নাসির উদ্দিন (৬০), পিতামৃত-মুনসুর আহম্মেদ, সাং-মনিকুড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে হালুয়াঘাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ সবুজ মিয়া (২২), পিতা-বাচ্চু মিয়া, সাং-কলাপাড়া দাপুনিয়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস মোড় থেকে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে এএসআই মোঃ নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া প্রশিকিউশন মামলার আসামী ১/ মোঃ মহরম আলী @ মুরু মিয়া (৪২), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-পাটগুদাম, আটানী পুকুর পাড়, ২/ রনজিত চন্দ্র দে (৪৮), পিতা-মৃত অজয় চন্দ্র দে , সাং-কালীবাড়ী প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন, ৩/ মোঃ আল আমীন (৩০), পিতা-মনিরুজ্জমান, সাং-কালীবাড়ী গুদারাঘাট, ৪/ মোঃ ইসরাইল চৌধুরী (৫৩), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-বাঘমারা রেল গেইট, ৫/ শামসুল হক (৬০), পিতা-মৃত আসকর আলী, সাং-থানাঘাট,সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট, ধৃত আসামী মোঃ ইসরাইল চৌধূরীর রেল কোয়াটার বাসা হইতে গ্রেফতার করেন।
কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য