ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

তজুমদ্দিন উপজেলায় ছাত্রলীগ নেতার সশস্ত্র হামলায়  ছাত্রদল নেতাসহ দু-জন আহত

ভোলা থেকে খন্দকার নিরব ||
আপডেটঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩:২০ পূর্বাহ্ণ

ভোলার তজুমদ্দিনে আওয়ামিলীগের নেতা কর্তৃক দখলকৃত জমি পুনরুদ্ধার করতে গিয়ে মারামারির ঘটনায় ২ জন আহত হয়েছে।

গতকাল বিকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের আক্তারুজ্জামান হাওলাদার বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, শম্ভুপুর ৩ নং ওয়ার্ডের বিএনপি নেতা হান্নান হাওলাদার এর অধিনে গোলকপুর গ্রামের ইরি-বোরো ধানের একটি স্কীম ছিল। ২০১০ সালে শম্ভুপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ পাটোয়ারী তাহা জোরপূর্বক দখল করে নেন। ক্ষমতার পট পরিবর্তনের পর হান্নান হাওলাদার স্কীমের দখল ছেড়ে দেয়ার জন্য হাবিবুল্লাহ পাটওয়ারীকে অনুরোধ করেন। কিন্তু তিনি স্কীম না ছেড়ে দিয়ে কাজ শুরু করেন। এসময় হান্নান হাওলাদারের ভাই উপজেলা কৃষক দলের যুগ্ন সম্পাদক জুলফিকার আলী বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর হাবিবুল্লাহ পাটোয়ারী বাড়িতে গিয়ে তার ছেলে দেবীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রলীগ সভাপতি মোঃ রবিন সহ লোকজন ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় ধারালো ছুরির আঘাতে জুলফিকার আলীর ছেলে ছাত্রদল নেতা মোহাব্বত আলী (২৫) মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাবিবুল্লাহ পাটোয়ারীও হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোঃ সুমন জানান, আওয়ামী লীগের নেতা হাবিবুল্লাহ পাটোয়ারী প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি ও লুটপাট করেছে এবং তার ছেলে রবিন দেশীয় অস্ত্র হাতে নিয়ে ফেসবুকে ছবি আপলোড করে ত্রাসের সৃষ্টি করেছে।

তজুমদ্দিন থানা ডিউটি অফিসার জানিয়েছেন, এ ঘটনায় জুলফিকার আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এস আই আবু বকর সিদ্দিককে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের