ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে পুলিশ সদস্য মিন্টু মিয়া হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

তানিয়া সুলতানা কুসুম ।।
আপডেটঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬০) হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী  এ মানববন্ধনে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে নিহতের স্বজনরা বলেন, গত ১১ অক্টোবর সকাল ১১ টার দিকে নিহত মিন্টু মিয়া ও তার বড়ভাই ইব্রাহিম তাদের জমি থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর, সুজন, দেলোয়ার, আরমান, রুহুল আমিন, খায়রুল ইসলাম, সৌরভ, নাজমুলসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়, এতে পুলিশ সদস্য মিন্টু মিয়া ও ইব্রাহিম গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইব্রাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করানো হয়।

আরও বলেন, এ ঘটনায় নিহত মিন্টু মিয়ার ছেলে আলী ইমাম হোসেন মিতুল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করলে পিবিআই ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর থেকে ৩ নাম্বার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। এরমধ্যে ৫ নাম্বার আসামি রুহুল আমিন জামিন নিয়ে এলাকায় এসে মামলা তুলে নিতে নিহতের পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাল নিহতের পরিবার ও এলাকাবাসী।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পুলিশ সদস্য মিন্টু মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন, ছেলে আলী ঈমাম হোসেন মিতুল, বড় ভাই মোঃ ইব্রাহিম মিয়া, ভাগ্নে মোঃ রুবেল হোসেন, ভাগ্নে বউ স্মৃতি আক্তার।

মানববন্ধন শেষে নিহতের স্বজনরা হত্যায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার এবং ন্যায় বিচার পেতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের