মাদক নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ৭০০ (সাতশত) পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক চোরা-কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ সহিদুল ইসলাম এর নির্দেশে এসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম বাসষ্ট্যান্ড মসজিদ সামনে থেকে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সন্দেহজনক আচরণে মাদক কারবারি কাজী আনিছুর রহমান (৪০), পিতা মৃতঃ হাবিবুর রহমান, মাতা মৃতঃ জাহানারা বেগম, সাং-মুকুন্দপুর, থানা-বিজয়পুর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াকে আটক করা হয়।
আটককৃত কাজী আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে স্বীকার করে যে, তাহার পরিহিত বাম পায়ের বারমজি স্যান্ডেলের ভিতর গাম দিয়ে পেষ্টিং করা পলিথিনে মোড়ানো নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট আছে। আসামীর নিজ হাতে তাহার পরিহিত বাম পায়ের বারমজি স্যান্ডেলের ভিতর থেকে ৭০০(সাতশত) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পুলিশের এসআই আলাউদ্দিন জানান।
উদ্ধারকৃত ৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য