ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

তজুমদ্দিন উপজেলায় শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ||
আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ণ

ভোলার তজুমদ্দিনে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মোঃ আব্দুর রহিম (১৩) নামের শিশু শ্রমিকের লাশ উদ্ধার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর কোরালমারা গ্রামে জুলফিকার আলী ভুট্টোর মুরগির খামারে এই ঘটনা ঘটে।

রহিম উপজেলার শশীগঞ্জ এলাকার মো. নাগর মাঝি ও মোসাঃ ফুলজান বেগম দম্পতির ৫ম সন্তান। শম্ভুপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের জুলফিকার আলী ভুট্টোর মুরগির খামারে শ্রমিকের কাজ করে।
নিহতের “মা” জানিয়েছেন, রহিম গত ২ বছর যাবত জুলফিকার আলী ভুট্টো (৫৫) এর মুরগির খামারে কাজ করে। বিকাল আনুমানিক ৪ টার সময় জুলফিকার আলী মোবাইল ফোনের মাধ্যমে আমার স্বামীকে জানিয়েছেন রহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার স্বামী তাৎক্ষণিক চট্টগ্রাম থেকে আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে আমি আমার নিকট আত্মীয়-স্বজন নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে দেখি আমার ছেলে রাস্তার পাশে উত্তর শিহরী অবস্থায় কালো চাদর দ্বারা ঢাকা আছে। আমি উক্ত চাদর সরিয়ে দেখি আমার ছেলে রহিম (১৩) এর নাক দিয়ে রক্ত পরে এবং গলার বাম পাশে ২টি কালো শিরা দাগ আছে। পরবর্তীতে আমি জানতে পারি যে, স্থানীয় মোঃ হাসান (৭) ঘটনাস্থলে গিয়ে আমার ছেলে রহিম (১৩) এর পা মুরগির ফার্মের নিচ দিয়ে ঝুলতে দেখে ডাক চিৎকার করে। তখন মোঃ হাসানের ডাক চিৎকার শুনে জুলফিকার আলী ভুট্টুর ছেলে ফরহাদ দৌড়ে ঘটনাস্থলে এসে আমার ছেলে রহিম (১৩) কে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে স্থানীয় লোকজনদের সহযোগীতায় মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আমি বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছি।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের