ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে অস্ত্রসহ ছাত্রদল নেতা সজিব গ্রেপ্তার : ডিবি’র গাড়ি ভাংচুর

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ছাত্রদল নেতা মোঃ বুলবুল আহমেদ সজিবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সেসময় ডিবি পুলিশের ব্যবহৃত গাড়ি ভাংচুর করা হয়।

গত সোমবার (২০-জানুয়ারী) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকা থেকে ডিবির অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেতা ও কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর মরাখোলা এলাকার মৃত এমরান হোসনের ছেলে মো: বুলবুল আহমেদ সজিবকে আটক করা হয়।

মঙ্গলবার (২১-জানুয়ারী) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসবিফ্রিংয়ে পুলিশ জানান, গত সোমবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে স্বাধীন বাংলা একাডেমির দরজার সামনে থেকে মোঃ বুলবুল আহমদে সজিব (৩০)-কে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেহ তল্লাশী করে তার কোমরের পিছনে প্যান্টের ডান পাশে গোজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে অভিযানে শেষে অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থল থেকে ধৃত আসামী মোঃ বুলবুল আহমদে সজিবকে নিয়ে গাড়ীতে ওঠার সময় ধৃত আসামীর ডাক-চিৎকারে তার আত্মীয়-স্বজন ও সমর্থকরা ধৃত আসামীকে বহনকারী মাইক্রোবাসের পথরোধ করে অভিযানকারী টিমের সদস্যদের উপর আক্রমণ চালান এবং ধৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এমতাবস্থায় জেলা গোয়েন্দা শাখার অপর একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে আসামী মোঃ বুলবুল আহমদে সজিব -এর আত্মীয়-স্বজনসহ সজিবের ২০০-২৫০ জন উত্তেজিত সমর্থকরা দা, লাঠি- সোঠা ও লোহার রড দ্বারা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করেন। এসময় ডিবি পুলিশের সদস্যদের বহনকারী ময়মনসিংহ-ছ- ৭১-০০৪৫ ও ঢাকা-মেট্রো-চ-১৬-৩০৬৫ নাম্বারের দুইটি মাইক্রোবাস ভাংচুর করে অনুমান ২,০০,০০০/- (দুইলক্ষ) টাকা ক্ষতি সাধন করা হয়। এবং সহায়তাকারী টিমের সদস্য এসআই মোঃ রফিকুল ইসলাম এর মাথার তালুতে রক্তাক্ত কাটা জখম হয়। এঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

প্রেসব্রিফ্রিংয়ে ধৃত আসামীর রাজনৈতিক পরিচয় আছে কিনা এবং তার বিরুদ্ধে আরও কোন মামলার আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জানান, ধৃত আসামী সজিব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক পদে রয়েছেন। তার বিরুদ্ধে আরও কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের