ঢাকা , মঙ্গলবার , ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ, ১৪৩৩

শেরপুরে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই পাচারকালে আটক : গ্রেপ্তার-২

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

শেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিনামূল্যে বিতরণের জন্য বিলিকৃত সরকারি পাঠ্যবই  কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ১ট্রাক বই সহ ২ জন গ্রেপ্তার। আটককৃত ট্রাক থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় দশ হাজার বই উদ্ধার করা হয়। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ড-১১-৮৩৯২।

গত বুধবার (২২-জানুয়ারী) রাত সাড়ে নয় ঘটিকায় শেরপুর সদর থানাধীন ধাতিয়াপাড়াস্থ জনৈক ইউসুফ আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে একটি পিকআপ ট্রাক  বোঝাই ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম, নবম ও দশম শ্রেনীর সরকারি ৯৬৭০টি (নয় হাজার ছয়শত সত্তর) পাঠ্যবই সহ চালক সজল (২৫), পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রাম- নাজিরাগারা, থানা ও জেলা- শেরপুর এবং সহযোগী মোঃ মাইদুল ইসলাম (২৮), পিতা- মোঃ হারেছ আলী, গ্রাম- কেরুয়ার চর, থানা- চিলমারী, জেলাঃ কুড়িগ্রামদেরকে শেরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকআপ (ট্রাক) চালক জানান, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ হতে রৌমারী উপজেলা শিক্ষা অফিসের পিয়ন মোঃ জামাল উদ্দিন এর উপস্থিতিতে উক্ত বইগুলি বাহির করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ট্রাক চালক। সরকারি আষ্টম, নবম ও দশম শ্রেনীর পাঠ্যবই গুলো অন্যত্র কালোবাজারে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে থানা পুলিশ জানান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত