ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখা মাদক বিরুধী অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানাধীন উজান বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আলমগীর ও মেহেদীকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৬-ফেব্রুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ মো. আবুল হোসেন এর নির্দেশে ডিবি পুলিশ ময়মনসিংহ মহানগরীর উজান বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে ৭শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক কারবারিকে আটক করেন।
ডিবি পুলিশ পক্ষ থেকে সোমবার (১৭-ফেব্রুয়ারী) দৈনিক বার্তা প্রতিদিনকে জানান, জেলা গোয়েন্দা ডিবি শাখার অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন এর নির্দেশে এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন উজান বাড়েরা সাকিনস্থ ঢাকা বাইপাস রোডের পাশে চড়ইভাতি ফুড ভিলেজ এর সামনে থেকে গত রবিবার (১৬-ফেব্রুয়ারি) বিকেল সারে ৩টায় ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফকির আলমগীর (৪০), পিতা-মৃত মফিজুল শেখ, সাং-বাহাতা, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর ও মেহেদী হাসান মাহাবুব (১৯), পিতা-মোঃ হান্নান মিয়া, সাং-চর শেরপুর (নিচপাড়া), থানা-শেরপুর সদর, জেলা-শেরপুরকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সুত্র আরও জানান, গ্রেফতারকৃত আলমগীর ও মেহেদী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত সাতশো (৭০০) পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেপ্তারকৃত ২জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য