ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে ডিবি’র অভিযানে সক্রিয় ডাকাত দলে ৬ সদস্য গ্রেপ্তার

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সক্রিয় ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে। একই সাথে ডাকাতির মালামাল রডক্রয়কারী ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে পুলিশ। গত  রবিবার(২২-ফেব্রুয়ারী) থেকে সোমবার (২৩-ফেব্রুয়ারী) পর্যন্ত টানা দুইদিন অভিযান চালিয়ে নারায়ণঞ্জ, গাজীপুর ও নেত্রকোনা থেকে তাদেরকে গ্রেপ্তার করা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) শামীম আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ২৯ জানুয়ারি বিকালে রাজীব পরিবহনের একটি ট্রাক যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো- ট- ২৪-২৪২৭ এর ড্রাইভার জুয়েল মিয়া ও হেলপার আলম মিয়াসহ চট্টগ্রামের মীরেশ্বরাই বারুইহাট বাজার হতে ১৫ টন রড, বোঝাই করে শেরপুরের উদ্দেশ্যে রওনা করেন। ট্রাকটি পরদিন ভোরে ময়মনসিংহের ত্রিশাল ১০নং মঠবাড়ী ইউনিয়নের রায়মনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌছা মাত্রই একটি খালি ট্রাক দিয়ে রড বোঝাইকৃত ট্রাকটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি থামাতে বাধ্য করে। পরবর্তীতে খালি ট্রাক থেকে ৫ জন অজ্ঞাতনামা ডাকাত ধারালো দা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে রড বোঝাইকৃত ট্রাকের কাছে এসে ড্রাইভার জুয়েলকে গুরুতর জখম করে এবং হেলপার আলম মিয়াকে ট্রাক থেকে ধাক্কা দিয়ে ফেলে রডভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনা বিষয়ে ত্রিশাল থানা অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন, ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে তাৎক্ষণিক পার্শ্ববর্তী থানাসমুহে বেতার বার্তা প্রদান এবং টহলে নিয়োজিত পেট্রোলসমুহকে ডাকাতির বিষয়টি অবগত করে তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। ব্যাপক পুলিশি তৎপরতায় ভালুকা-গফরগাও রাস্তার ধীতপুর বাওয়ারগ্রাম নামক স্থানে লুণ্ঠিত ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ টন ৪১৫ কেজি রড রেখে এবং প্রায় দেড় টন রড নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। উক্ত ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজার লুৎফর রহমান বাদী হয়ে ত্রিশাল থানায় অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে ত্রিশাল থানার মামলা নং-২০ দায়ের করেন।

শামীম আহমেদ আরো জানান, মামলা রুজুর পর ত্রিশাল থানা পুলিশের পাশাপাশি পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করেন। ডিবির ওসি আবুল হোসেনের ডিবির পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম ও এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম গত ২২ ও ২৩ ফেব্রুয়ারী নারায়ণঞ্জ, গাজীপুর ও নেত্রকোনায় টানা অভিযান পরিচালনা করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ শরীফ হোসেন, মোঃ নাঈম আহম্মেদ, মোঃ ইয়াসিন, মোঃ রাজন মোঃ হাসান ও মোঃ মামুন মিয়া। পরে ডাকাতদের তথ্যমতে, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধারপূর্বক জব্দ এবং  ডাকাতির পন্য (রড) ক্রয়কারী দোকানদারকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম ইদ্রিস আলী। পুলিশী জিঞ্জাসাবাদে ডাকাতির মালামাল জেনেও রড ক্রয় করেছেন বলে ঐ ব্যবসায়ী স্বীকার করেছেন। ব্রিফিংকালে ডিবির ওসি আবুল হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের