ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাপের কামড়ে জোসনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে।
নিহত ঐ নারী উপজেলার গফরগাঁও ইউনিয়নের বসুটিয়া পশ্চিমপাড়ার গরু ব্যবসায়ী মো. মাইনউদ্দিনের স্ত্রী। দাম্পত্য জীবনে জোসনা বেগম তিন সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বসত ঘরের ভেতর ইঁদুরের গর্তে থাকা সাপের কামড়ে জোসনা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা: রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য