ছবি – গোলাম সারোয়ার শিহাব
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় এসএসসি ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র ১৬জন ও কোরান মাজিদ পরীক্ষায় ২৬জন মোট ৪২জন পরীক্ষার্থী অনুপস্থিত । পরীক্ষা চলাকালীন সময়ে কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।
এবার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৮ জন, হাজি অছিমদ্দিন বালিকা উচ বিদ্যালয় কেন্দ্রে ৭৮৭ জন ও দীঘিরপাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ২৯১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল উপজেলার সকল পরীক্ষার কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন । এ সময় তিনি শিক্ষার্থী ও পরীক্ষায় নিয়োজিত শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন। পরিদর্শনের সময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হাসান উপস্থিত ছিলেন ।
মন্তব্য