ঢাকা , রবিবার , ৩ মে, ২০২৬, ২০ বৈশাখ, ১৪৩৩

শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ওয়াহিদুজ্জামান আরজু ||
আপডেটঃ রবিবার, ৩ মে, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

ময়মনসিংহ সদর উপজেলাধীন শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনের অপসারনের দাবীতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারক লিপিতে উল্লেখ করেন, ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ডে অবস্থিত শম্ভুগঞ্জ ইউ, সি. উচ্চ বিদ্যালয় একটি সুনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হিসাবে সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী ফ্যাসিষ্টের একজন দোসর। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে তার জোড়ালো ভূমিকা ছিল। তিনি তার পন্থী কতিপয় শিক্ষককে সাথে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ার অবৈধভাবে দখল করার জন্য এক গভীর নকশা তৈরী করেন। সেই লালসায় অর্থ ব্যয় করে বিগত ২০.০৮.২০২৪ইং তারিখ এলাকার কিছু ছেলেদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। কর্মরত প্রধান শিক্ষক এ.কে. এম জহিরুল ইসলামকে তারা অস্ত্র প্রদর্শনসহ মব সৃষ্টি করে হুমকি প্রদান করেন। শহর থেকে প্রধান শিক্ষককে তুলে এনে বিদ্যালয় অফিস কক্ষে অস্ত্র প্রদর্শন করে বাধ্যতামূলক পদত্যাগ করাতে বাধ্য করে।

অতপর প্রধান শিক্ষককে মাইক্রোবাসে তুলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই, সি, টি) মহোদয়ের নিকট নিয়ে যাওয়া হয়। সেখানেও আরোও একটি পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হয়। অত্যন্ত সুকৌশলে সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রক্রিয়াটির নেতৃত্ব দেন।
জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের শিক্ষামন্ত্রনালয় থেকে পুনর্বহালের এবং EFT তে নাম অন্তর্ভুক্ত করণসহ বেতন ভাতা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে, আমরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনের অপসারণ দাবী করছি। এ. কে. এম জহিরুল ইসলামকে তার স্বপদে পুনর্বহালের জোর দাবী জানাচ্ছি।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ রবিবার (৩ মে ২০২৬ খ্রি.) দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে লিখিত স্মারক লিপি পাঠ করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান।

স্মারক লিপিতে উল্লেখিত অভিযোগের ভিত্তিতে শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনের মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ক্লাস রুমে আছি বলে জানান।

এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনের বিরুদ্ধে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফরমপুরণে অনিয়ম ও শিক্ষাবোর্ডের নির্দেশনাকে অগ্রাহ্য ও অমান্য করেছেন। এবং তিনি নির্বাচনী পরীক্ষা-২০২৫-এ অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পুরণ করেন বলে একাধিক অভিযোগ রয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি