ঢাকা , রবিবার , ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩

সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

আমির হোসেন ||
আপডেটঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ

সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল নীলফমারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ন্ড কলেজের আটতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার (৮ নভেম্বর) দুপুরে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ওই ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার এবং প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডে•-৪) ও প্রজেক্ট ডিরেক্টও মো. সুলতান মাহমুদ এবং নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজিরুল ইসলাম।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি, অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি, উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল) মুহাম্মদ. মোহায়মিনুল কবীর, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম, সামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আধুনিক এই একাডেমিক ভবনটিতে এক হাজার ৬০০ জন শিক্ষার্থীর আসন সংকুলানসহ থাকছে অন্যান্য আধুনিক সুবিধাদি।

প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উদ্বোধন শেষে প্রধান অতিথি মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি প্রতিষ্ঠানের সদ্য ক্রয়কৃত ৪৫ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক বাস উদ্বোধন করেন। মূলত এই বাসটি প্রতিষ্ঠান হতে দিনাজপুর দশমাইল রুটে চলাচল করবে বলে জানা গেছে।

এরপর প্রধান অতিথি প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অটোরুটিন সফটওয়্যার উদ্বোধন করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির রুটিন ব্যবস্থাপনা, ক্লাস সমন্বয়, ছুটির কার্যক্রম পরিচালনা, লেসন প্ল্যান অনুযায়ী যথাযথভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনাসহ অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে।
সবশেষে প্রধান অতিথি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী ১৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার ! নেপথ্যে কারা ? ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত রাজনীতি, সমাজসেবা-মানুষের সঙ্গে সম্পৃক্ততার ভিন্ন পরিচয়ে মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান ময়মনসিংহে ছিনতাইকারী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক মামলার আসামী তুষার গ্রেফতার ময়মনসিংহে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনামূলক মহড়া অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক কণ্ঠশিল্পী সালামকে আর্থিক সহায়তা প্রদান করেন মসিক প্রশাসক রোকন ময়মনসিংহে এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাত করে হত্যা ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতি গঠন : সভাপতি খোরশেদ – সম্পাদক শাহজাহান বিশ্বমানের স্বাস্থ্যসেবা অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে একেএস ডায়াগনস্টিকের ৯ম শাখার উদ্বোধন ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারি মোড় এলাকায় পুলিশ অভিযান : দেশীয় অস্ত্র উদ্ধার ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত