ঢাকা , সোমবার , ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ঘরবাড়িতে ফাটল : ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলনে ডিনামাইট বিস্ফোরণের কম্পনে খনি সংলগ্ন চৌহাটি এলাকার পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের ঘরবাড়িতে ফাটল ধরেছে। ফাটল ধরা ঘরবাড়ীর ক্ষতিপূরণসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

১৫ জুলাইয়ের মধ্যে ৮ দফা দাবি পূরণ করা না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে মানববন্ধন কর্মসূচি থেকে।

বুধবার (৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন ক্ষতিগ্রস্ত চৌহাটি এলাকার পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামবাসীর সংগঠন ‘জীবন ও বসত ভিটা রক্ষা কমিটি’র উদ্যোগে চৌহাটি বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামের নারী ও পুরুষরা ক্ষতিপূরণসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে চৌহাটি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের কয়লা উত্তোলনে ডিনামাইট বিস্ফোরণের কম্পনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জীবন ও বসত ভিটা রক্ষা কমিটি’র সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা শাহ্‌ মোঃ এনামুল হক মাস্টার, সহকারী অধ্যাপক শাহ্‌ ইনতেজামুল হক, বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আতাউর রহমান, মোঃ সাইদুর রহমান মোঃ আনসার আলী, হরিদাস, কালু মন্ডল প্রমুখ।

এ সময় গ্রামবাসীর ৮ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে, খনির কয়লা উত্তোলনের কারণে ফাটল ধরা ঘরবাড়ীর ক্ষতিপূরণ প্রদান, বসবাসের পুর্ণনিশ্চয়তা প্রদান, সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক বাড়ী থেকে ছেলেমেয়েদের খনিতে চাকরি দেওয়া, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, ফসলি জমিতে ফসল উৎপাদনের উপযুক্ত করে দেওয়া, কয়লাখনি গেট থেকে চৌহাটি গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী করা এবং বসবাসের অনুপযোগী ঘরবাড়ীকে বসবাসের উপযোগী করে সংস্কার করা।

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ৮ দফা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর নারী ও পুরুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

জীবন ও বসত ভিটা রক্ষা কমিটি’র সভাপতি মোঃ মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের কয়লা উত্তোলনে ডিনামাইট বিস্ফোরণের কম্পনে খনি সংলগ্ন চৌহাটি এলাকার পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের প্রায় এক হাজার বসত ঘরবাড়ীতে বড় বড় ফাটল ধরায় ওইসব ঘরবাড়ী যেকোনো সময় ধসে পড়তে পারে। এতে বসবাসকারী পরিবারের লোকজনের প্রাণহানি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এরপরও কোনো উপায়ান্ত না থাকায় গ্রামবাসী জীবনের ঝুঁকির মধ্যেই পরিবারের লোকজনকে নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। এতে প্রতিনিয়ত ঘরবাড়ীতে ফাটলসহ দেবে যাচ্ছে। এ কারণে গ্রামবাসী তাদের ন্যায্য ক্ষতিপূরণসহ ৮ দফা দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু খনি কর্তৃপক্ষকে এ বিষয়ে বারংবার তাগিদ দেওয়ার পরও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অথচ কয়লা উত্তোলনের কারণে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, রাস্তাঘাটসহ সবই ধ্বংস হয়ে যাচ্ছে। চলাচলের রাস্তার বেহাল অবস্থার কারণে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গ্রামে অ্যাম্বুলেন্সও আসতে চায় না। নলকূপে পানি উঠছে না। এসব সমস্যার দ্রম্নত সমাধান করতে হবে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার বলেন, খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়ে থাকে। এতে ঘরবাড়ীতে কিছু ফাটল দেখা দিতে পারে তবে দুর্বল নির্মাণ কাজের ঘরবাড়ীতে এটি বেশি দেখা দিয়ে থাকে। এলাকাবাসীর ঘরবাড়ীতে ফাটল দেখা দেওয়াসহ ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে খনি কর্তৃপক্ষের একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তীতে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেনের মাতার ইন্তেকাল : মসিক প্রশাসকের শোক শম্ভুগঞ্জ ইউ.সি. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেল দক্ষিন বালিপাড়াবাসী ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব করার অপরাধে গৌরীপুর বিএনপির সদস্য সচিব বহিষ্কার জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল আজ বিকালে ইন্তেকাল করেছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত